চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চকরিয়ায় বনবিভাগের অভিযানে কাঠসহ দুই চোর আটক, ১৩১ফুট গাছ জব্দ

চকরিয়া প্রতিনিধি :    |    ০৬:৫৭ পিএম, ২০২১-০২-২২

চকরিয়ায় বনবিভাগের অভিযানে কাঠসহ দুই চোর আটক, ১৩১ফুট গাছ জব্দ

কক্সবাজারের চকরিয়া উপজেলায় উত্তর বনবিভাগের আওতাধীন ফাঁসিয়াখালী রেঞ্জের কাকারা বনবিটের অভিযানে কাঠসহ দুই চোরকে আটক করা হয়েছে। আটক চোরদের বিরুদ্ধে ২১ফ্রেব্রুয়ারী দুপুরে সংশ্লিষ্ট বনজদ্রব্য আইনে মামলা রুজু করা হয়।
শনিবার বিকালে উপজেলার কাকারা ইউনিয়ন্থ কাকারা বনবিটের সৃজিত আগর বাগান এলাকার এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, কাকারা ইউনিয়নের পুলেরছড়া এলাকার মৃত হামিদ বখসু ছেলে জয়নাল (৩৮), একই ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডস্থ স্কুল পাড়া এলাকার ননি দে ছেলে সনজিত দে (৩০)। অভিযান সূত্রে জানাগেছে, কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন ফাঁসিয়াখালী রেঞ্জের কাকারা বনবিটের ২০০৭-০৮সালের সৃজিত আগর বাগান এলাকায় নিত্যদিনের ন্যায় টহলরত ছিলেন বনকর্মীরা। ওই সময় গাছ কাটার শব্দ শুনে গোপনীয় ভাবে অভিযান নামে একদল বনকর্মীরা। ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলামের নির্দেশে ও সার্বিক তত্ত্বাবধানে কাকারা বনবিট কর্মকর্তা কামরুল হাসানের নেতৃত্বে বনকর্মীসহ এক‌টি টিম আগর বাগান এলাকায় অভিযান চালিয়ে ১৩১ফুট আকাশমণি গাছসহ দুই চোরকে আটক করা হয়। এসময় বনবিভাগের কর্মীদের দেখে আটকদের সাথে থাকা অপর দুই সহপাঠী ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। এনিয়ে সংশ্লিষ্ট বন আইনে তাদের বিরুদ্ধে কাকারা বনবিট কর্মকর্তা মো.কামরুল হাসান বাদী হয়ে মামলা রুজু করেছে। অ‌ভিযা‌নের সত্যতা নিশ্চিত করে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, কাকারা বনবিটের ২০০৭-০৮সালের সৃজিত আগর বাগান এলাকায় অভিযান পরিচালনা করে কাঠসহ দুই চোরকে আটক করা হয়। আটকদের কাছ থেকে কর্তনকৃত আকাশমনি ১৩১ফুট গাছ উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। তিনি আরও বলেন, আটক গাছ চোরদের বিরুদ্ধে সংশ্লিষ্ট বনজদ্রব্য আইনে মামলা রুজু করে তাদের আদাল‌তে সোপর্দ করা হ‌য়ে‌ছে। বনজদ্রব্য ধ্বংসকারী ও গাছ চোর চক্রের বিরুদ্ধে বনবিভাগের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর