চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

শেষ আটে এক পা দিয়ে রাখলো ম্যানসিটি

স্পোর্টস ডেস্ক :    |    ১২:০৬ পিএম, ২০২২-০২-১৬

শেষ আটে এক পা দিয়ে রাখলো ম্যানসিটি

স্পোর্তিং লিসবনের বিপক্ষে গোল উৎসব করে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে এক পা দিয়ে রাখলো ম্যানচেস্টার সিটি।

মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে সিটির কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে স্পোর্তিং।


ইংলিশ ক্লাবটির হয়ে জোড়া গোল করেছেন বার্নান্দো সিলভা। একটি করে গোল করেছেন ফিল ফোডেন, রিয়াদ মাহরেজ ও রহিম স্টার্লিং।  
চ্যাম্পিয়নস লিগের প্রথম ক্লাব হিসেবে নক আউট পর্বে টানা পাঁচ অ্যাওয়ে ম্যাচে জয় পেল ম্যানচেস্টার সিটি। স্পোর্তিংয়ের ঘরের মাঠে স্বাগতিকদের কোনোরকম সু্যোগ দেয়নি পেপ গার্দিওলার দল। প্রথমার্ধের চার গোল করে স্বাগতিকদের ম্যাচ ছিটকে দেয় ইংলিশ চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ালেও এক গোলের বেশি করতে পারেনি সিটি।

সপ্তম মিনিটেই রিয়াদ মাহরেজের গোলে এগিয়ে যায় ম্যানসিটি। বক্সের ভেতরে ফিল ফোডেনের শট ঠেকিয়ে দেন স্পোর্তিংয়ের গোলরক্ষক আদান। সেখান থেকে কেভিন ডি ব্রুইনা বাড়িয়ে দেন মাহরেজের উদ্দেশ্যে, অরক্ষিত থাকা মাহরেজ সহজেই বল জালে জড়ান। ১৭তম মিনিটে দুর্দান্ত গোলে ম্যানসিটির লিড বাড়ান বার্নাদো সিলভা। কর্নার থেকে আসা বল স্পোর্তিংয়ের ডিফেন্ডার ঠিক মত ক্লিয়ার করতে না পারায় বল হাওয়ায় ভেসে বক্সের ভেতরে পড়তে যাবে ঠিক তখনি দৌড়ে এসে বাম পায়ের বুলেট গতির শটে কাছের পোস্টের উপরের দিকে লক্ষ্যভেদ করান এই পর্তুগিজ মিডফিল্ডার।

৩২তম মিনিটে তৃতীয় গোল পেয়ে যায় সিটি। ডান দিক থেকে কাটব্যাক করেন মাহরেজ। গোলমুখে স্পোর্তিংয়ের দুই ডিফেন্ডারকে পরাস্ত করে বল নিয়ন্ত্রণে নিয়ে জালে জড়ান ফিল ফোডেন। ৪৩তম মিনিটে রহিম স্টার্লিংয়ের পাস থেকে গোল করে জোড়া পূরণ করেন বার্নাদো সিলভা। দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ বানিয়েও একটির বেশি গোল পায়নি সিটি। ৫৮তম মিনিটে সিটির পঞ্চম গোল পূর্ণ করেন স্টার্লিং।  

আগামী ১০ মার্চ দ্বিতীয় লেগে ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।


 

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর