চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নগরীতে কিশোর-নারীসহ ছিনতাই চক্রের ১৩ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৪৩ পিএম, ২০২০-১১-১৮

নগরীতে কিশোর-নারীসহ ছিনতাই চক্রের ১৩ সদস্য আটক

নগরীতে ছুরিকাঘাত করে ছিনতাই চক্রের ৫ কিশোর ও ২ নারীসহ ১৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতভর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মূলত ছিনতাইয়ের জন্য টার্গেট করা ব্যক্তিকে ভয় দেখাতে উপর্যুপরি ছুরিকাঘাত করতো তারা। 
রাকিব এবং নীপা সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নগরীর সার্সন রোডে এক পথচারীকে রাস্তার উপর ফেলে উপর্যুপরি ছুরিকাঘাত করে। শুধু এটি নয়, গত ২ দিনে এভাবেই অন্তত ৫টি ছিনতাই করেছে তারা। এর মধ্যে ২ জন মুর্মূর্ষ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রাকিব বলেন, 'ওদেরকে ছুরি দেখিয়ে ভয় দেখাতাম। ভয় দিলে ওরা সব দিয়ে দিত। ওদেরকে বেশি চাপাচাপি বা জোর করতাম না। আর বেশি জোরাজোরি করলে একটু গুতাগুতি করতাম।'
নীপা বলেন, 'ছেলেটা বেশি বাড়াবাড়ি করছিল, মোবাইল দিচ্ছিল না। পরে ছেলেটা শুয়ে পড়লে ও মোবাইল নিয়ে চলে আসছিল কিন্তু ছেলেটা ওকে ধরে ফেলছে তারপর ও ছেলেটাকে ছুরি মেরে দিয়েছে।'
অনেকটা অভিনব কৌশল অবলম্বন করে চক্রের সদস্যরা। স্বামী স্ত্রীও রয়েছে এই দলে। ছিনতাই কাজে বাধা পেলে ছুরিকাঘাত করে যেমন মানুষকে আহত করে, তেমনি ফাঁসিয়ে দেয় যৌন হয়রানির অভিযোগেও।
সিএমপি অতিরিক্ত উপ কমিশনার পলাশ কান্তি নাথ বলেন, 'তারা ওকে টার্গেট করে। তারপর সে সিএনজি থেকে নামে মেয়েটা গিয়ে ছেলেটাকে ধরে আর ছেলেটা ছুরি দেখায় যদি ওরা মোবাইল বা টাকা পয়সা দিয়ে দেয় তো ভালো নাহলে তারা ছুরিকাঘাত করে।
এদিকে, রাতের অভিযানে আটক হয়েছে আরো ৫ কিশোর ছিনতাইকারী। নগরীর বিভিন্ন বিপনিবিতানে নারী ক্রেতাদের কাছ থেকে মোবাইলসহ মালামাল ছিনিয়ে নেয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।
চট্টগ্রাম কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন বলেন, নারীরা যখন ব্যাগ নিয়ে মার্কেটে আসে তখন পিছন থেকে তাদের ব্যাগ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনতাই করে এই চক্রের ৫ সদস্যকে আমরা গ্রেফতার করেছি। তারা যেকোন টার্গেটকে ফাঁকা জায়গায় পেলে প্রথমে ছুরির ভয় দেখায় এবং বাধার সমুখীন হলে তাকে রক্তাক্ত করে।
আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ২৩টি মোবাইল সেট এবং ছিনতাই কাজে ব্যবহৃত ৫টি ছুরি এবং ৫টি কাটার।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর