শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৫:১৮ পিএম, ২০২৫-১১-৩০
জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নতুন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব। আজ রোববার সকাল ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এসপি মুহম্মদ আব্দুর রকিব।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইকবাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) জসিম উদ্দিন, জেলা প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সাবেক সভাপতি, কোতয়ালী থানার ওসি মোহাম্মদ শাহেদ উদ্দিনসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগণ উক্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।
সভায় পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করবে। তিনি বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা আমাদের প্রধান লক্ষ্য। এই প্রক্রিয়ায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের মধ্যে গুজব ছড়ানো বা যেকোনো বিভ্রান্তিকর তথ্যের কারণে কেউ যাতে হয়রানির শিকার না হয়, তা জেলা পুলিশ দৃঢ়ভাবে নিশ্চিত করবে।”
মাদক নিয়ে পুলিশের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, “মাদক শুধু একজন মানুষকে নয়, পুরো সমাজকে ধ্বংস করে দেয়। জেলায় মাদক বিক্রি, সেবন ও মাদক চক্রের নেটওয়ার্ক ভেঙে দেওয়া আমাদের অন্যতম অগ্রাধিকার। এ বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।”
তিনি আরও জানান, পুলিশের নিয়মিত অভিযান, তথ্য সংগ্রহ এবং কমিউনিটির সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে মাদক প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করা হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশের নানামুখী উদ্যোগের কথাও তুলে ধরেন নতুন এসপি। তিনি বলেন, “অপরাধ দমনে দ্রুত সাড়া, টহল বৃদ্ধি, প্রযুক্তিগত নজরদারি এবং জনগণের আস্থা অর্জনই হবে আমাদের কাজের মূল ভিত্তি। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সভায় তিনি আরও জানান, পুলিশ-সাংবাদিক পারস্পরিক সহযোগিতা ও তথ্য বিনিময়ের মাধ্যমে জেলার শান্তি-শৃঙ্খলা আরও শক্তিশালী হবে। ২৫তম বিসিএস এর এই পুলিশ কর্মকর্তা রাঙামাটিতে যোগদানের আগে চাঁদপুর জেলার পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন বলে জানিয়েছেন।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited