শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৭:০৯ পিএম, ২০২৬-০৪-০৮
জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত ২৬৯টি অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের নেতৃত্বাধীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
অভিযানে ৬ লাখ ৭৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া জেলা প্রশাসন, পুলিশ, র্যাব, কোস্টগার্ড সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে প্রায় ৭৫ হাজার ৮২৪ লিটার তেল জব্দ করা হয়।
অবৈধ মজুত ও অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির বিরুদ্ধে এই অভিযান জোরদার করার কথা জানান চট্টগ্রাম জেলা প্রশাসক।
চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা , জ্বালানি খাতে শৃঙ্খলা বজায় রাখতে আমাদের নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে।
অভিযানে বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শাস্তির আওতায় এনেছি। অবৈধ মজুত ও অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির বিরুদ্ধে এই অভিযান আরও জোরদার করা হবে।
এদিকে অবৈধভাবে ভোজ্যতেল মজুতকারীদের বিরুদ্ধেও অভিযান চলমান রেখেছে প্রশাসন। বুধবার (৮ এপ্রিল) চট্টগ্রাম নগরের বায়েজিদ ও খুলশী থানা এলাকায় জেলা প্রশাসন, র্যাব, সিএমপি এবং বিএসটিআইয়ের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার।
জানা গেছে, চট্টগ্রামের বায়েজিদ থানাধীন গুলবাগ আবাসিক এলাকার আমানত প্যাকেজিং এন্ড মার্কেটিং নামক একটি প্রতিষ্ঠান কর্তৃক বিএসটিআই থেকে সিএম সনদ গ্রহণ ছাড়া ফর্টিফাইড সয়াবিন তেল পণ্য বোতলজাতকরণ এবং পণ্যের মোড়কে মানচিহ্ন ব্যবহার করে বাজারজাত করছে। এ অপরাধে প্রতিষ্ঠানটিতে মজুত প্রায় ১ হাজার ৪২ লিটার ভোজ্যতেল, প্রায় ১০ হাজার পিস পণ্যের মোড়ক এবং বেশকিছু খালি বোতল জব্দ করে সংশ্লিষ্ট থানার জিম্মায় দেওয়া হয়। একইসঙ্গে প্রতিষ্ঠান মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।
পরে খুলশী থানা এলাকায় দুইটি প্রতিষ্ঠানে খাদ্যপণ্য মজুতের প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া প্রায় ৫০ ড্রাম (প্রতি ড্রাম ২০০ লিটার) ফর্টিফায়েড সয়াবিন তেল মজুত এবং অস্বাস্থ্যকর পরিবেশে ড্রামজাত ফর্টিফায়েড সয়াবিন তেল মজুতের অভিযোগে দুইটি প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited