চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

ভুটানকে উড়িয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক :    |    ০৪:৩২ পিএম, ২০২৪-১০-২৭

ভুটানকে উড়িয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখতে আরও এক ধাপ এগোল বাংলাদেশ। আজ সেমিফাইনালে ভুটানকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শিরোপা ধরে রাখতে আর মাত্র এক জয় দরকার তাদের।
আজ নেপালের দশরথ স্টেডিয়ামের ম্যাচে হ্যাটট্রিক করেছেন আগের ম্যাচে জোড়া গোল করা তহুরা খাতুন। জোড়া গোল করেছেন অধিনায়ক সাবিনা খাতুন। এছাড়া একটি করে গোল করেছেন ঋতুপর্ণা চাকমা এবং মাসুরা পারভিন।

খেলার তৃতীয় মিনিটেই ভালো আক্রমণ শানায় বাংলাদেশ। তবে সাবিনার ক্রস থেকে শট গোলে রাখতে পারেননি তহুরা খাতুন। চতুর্থ মিনিটে প্রথম কর্নার পায় বাংলাদেশ। তবে সেখান থেকে ফায়দা তুলে নিতে পারেনি তারা। ষষ্ঠ মিনিটে সাগরিকার শট আটকে দেন ভুটানি ডিফেন্ডাররা। তবে বাংলাদেশকে বেশিক্ষণ আটকে রাখা যায়নি।

সপ্তম মিনিটে ডেডলক ভাঙেন ঋতুপর্ণা চাকমা। আগের দুই ম্যাচে গোল না পেলেও সেমিতে এসে ম্যাচের ‍শুরুতেই জালের নাগাল পান অভিজ্ঞ এই ফরোয়ার্ড। বক্সের সামনে থেকে লেফট উইংয়ে ঋতুকে পাস দেন মাসুরা পারভীন। বাঁ পায়ের জোরালো ও দূরপাল্লার শটে সরাসরি বক্স কাঁপান ঋতু। তার দুর্দান্ত শটের জবাব ছিল না ভুটানের গোলরক্ষক সংগীতা মঙ্গার কাছে। ডান দিকে ঝাঁপিয়ে বল আটকানোর চেষ্টা করেও নাগাল পাননি তিনি। এবারের টুর্নামেন্টে এটি ঋতুর প্রথম গোল।

খেলার ১২ মিনিটে লিড দ্বিগুণের সুযোগ আসে বাংলাদেশের সামনে। তবে সাগরিকাকে গোলবঞ্চিত করেন ভুটানের ডিফেন্ডার দোরজিয়েদন। বাম প্রান্ত দিয়ে ভুটানি সীমানায় ঢুকে পড়েন ঋতু। দারুণ ক্রসে বল দেন বক্সের ডানপ্রান্তে থাকা সাগরিকাকে। তরুণ এই স্ট্রাইকার হেড নিলে বল জাল খুঁজে নিচ্ছিল। তবে শেষ মুহূর্তে গোললাইন ক্লিয়ারেন্সের মাধ্যমে ভুটানকে বিপদমুক্ত করেন দোরজিয়েদন।

তিনি মিনিট পরই লিড দ্বিগুণ করেন তহুরা। ডিফেন্ডার শিউলি আজিমের অ্যাসিস্টে বক্সের সামনে থেকে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন ভারতের বিপক্ষে জোড়া গোল করা তহুরা। প্রতিযোগিতায় এটি তার তৃতীয় গোল।

খেলার ১৮ মিনিটে গোল পরিশোধের ভালো সুযোগ হারায় ভুটান। থ্রু পাস পেয়ে শট নিতে ব্যর্থ হন পেমা চদান শেরিং। প্রথমে বাংলাদেশের গোলরক্ষক রুপনা বল পুরোপুরি ক্লিয়ার করতে পারেননি। দ্বিতীয় প্রচেষ্টায় ফাঁকা পোস্টে শট লক্ষ্যে রাখতে পারেননি দেকি লাজম। বক্সের ডানপাশ ঘেঁষে বল বেরিয়ে যায়।

খেলার ২৫ মিনিটে গোল মিস করে বাংলাদেশ। রুপনার গোলকিক মাঝমাঠে পান সাবিনা খাতুন। কয়েকজনকে কাটিয়ে এই ফরোয়ার্ড শট নেন পোস্টের দিকে; বল বারে লেগে ফিরে এলে গোলবঞ্চিত হন বাংলাদেশ অধিনায়ক। তবে পরের মিনিটেই আক্ষেপ ঘোচান সাবিনা। মাঝমাঠ থেকে ভুটানের এক খেলোয়াড়ের কাছ থেকে বল কেড়ে নিয়ে আরেক ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের ডান দিক থেকে সাবিনাকে ক্রস দেন মনিকা চাকমা। গোলমুখ থেকে আলতো টোকায় জালে বল জড়ান অভিজ্ঞ ফরোয়ার্ড সাবিনা। এবারের সাফে এটি সাবিনার প্রথম গোল।  

৩৮ মিনিটে চিপশটে বক্সের বাইরে থেকে গোল করনে তহুরা। ততে বাংলাদেশ এগিয়ে যায় ৪-০ ব্যবধানে। ম্যাচে এটি তহুরার দ্বিতীয় গোল, প্রতিযোগিতায় চতুর্থ। দুই মিনিট পর লিড ৫-০ করেন সাবিনা। রুপনার গোলকিক থেকে মাঝমাঠে বল পান সাবিনা। সেখান থেকে ভুটানের কয়েকজনকে কাটানোর পর গোলরক্ষককে বোকা বানিয়ে ফাকা গোল কাঁপান বাংলাদেশ অধিনায়ক।  

৪১ মিনিটে এক গোল ফেরত দেয় ভুটান। বক্সের ডানপ্রান্ত থেকে সতীর্থের ক্রস থেকে প্লেসিং শটে রুপনার পায়ের নিচ দিয়ে বলে জাল জড়ান দেকি লাজম। প্রথমার্ধে ৫-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর ফিরে খেলার ৫৮ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তহুরা। বাংলাদেশ লিড নেয় ৬-১ গোলের। মনিকার থ্রু পাস থেকে গোলমুখে ভুটানি গোলরক্ষককে পরাস্ত করেন তহুরা। এবারের টুর্নামেন্টে এ নিয়ে পাঁচ গোল হলো তহুরার। পরের মিনিটে আক্রমণে ওঠে ভুটান। তবে লাল-সবুজের ডিফেন্ডাররা ছিলেন প্রস্তুত।

৬২ মিনিটে তিন পরিবর্তন আনেন বাংলাদেশে কোচ পিটার বাটলার। ঋতু, সাগরিকা ও সাবিনাকে তুলে মাঠে নামান স্বপ্না রানী, সানজিদা আক্তার ও শাহেদা আক্তার রিপাকে। বদলি নেমে অবশ্য প্রথম সুযোগটা কাজে লাগাতে পারেননি স্বপ্না। ৬৮ মিনিটে রক্ষণচেরা পাসে বল পেয়ে যান তিনি। কিন্তু গোলে শট নেওয়ার আগে জটলায় পড়ে যান স্বপ্না। গোলের সুযোগ হারায় বাংলাদেশ।

তবে আরেক বদলি সানজিদার কর্নার কিকে খেলার ৭২ মিনিটে লিড বাড়ায় বাংলাদেশ; গোলমুখের সামনে থেকে হেডে বক্স কাঁপান মাসুরা। এবারের প্রতিযোগিতায় প্রথম গোল পেলেন সাফজয়ী এই অভিজ্ঞ ডিফেন্ডার। গোল পাওয়ার খানিক পরেই মাসুরাকে তুলে কোহাসি কিসকুকে মাঠে নামান কোচ।

কয়েক মিনিট পর মারিয়া মান্ডাকে ‍তুলে সুমাইয়া মাতসুশিমাকেও মাঠে নামান পিটার বাটলার। খেলার ৮৭ মিনিটে দারুণ শটে একটুর জন্য গোল পাননি এই ফরোয়ার্ড। বক্সের সামনে থেকে তার নেওয়া জোরালো শট যায় বক্সের সামান্য উপর দিয়ে।

রিটেলেড নিউজ

ওয়েস্ট ইন্ডিজের বিশ্ব রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের বিশ্ব রেকর্ড

স্পোর্টস ডেস্ক : :  আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে নতুন বিশ্ব রেকর্ডের জন্ম দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক...বিস্তারিত


১৯ বছরের রেকর্ড ভাঙলেন রিশাদ

১৯ বছরের রেকর্ড ভাঙলেন রিশাদ

স্পোর্টস ডেস্ক : : ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেটের নয়া রেকর্ড গড়লেন স্পিন অলরাউন্ডার রিশ...বিস্তারিত


শেষ দিন হ্যাটট্রিক করে এমএলএস গোল্ডেন বুট জয় করলেন মেসি

শেষ দিন হ্যাটট্রিক করে এমএলএস গোল্ডেন বুট জয় করলেন মেসি

স্পোর্টস ডেস্ক : : মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমের শেষ দিনে হ্যাটট্রিক করেছেন ইন্টার মিয়ামি অধিনায়ক লিওনেল ম...বিস্তারিত


বিশ্বের সর্বোচ্চ আয়ের ফুটবলার হলেন রোনাল্ডো

বিশ্বের সর্বোচ্চ আয়ের ফুটবলার হলেন রোনাল্ডো

স্পোর্টস ডেস্ক : : বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার হিসেবে তালিকায় শীর্ষস্থান অর্জণ করেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এই ত...বিস্তারিত


সাকিবের রেকর্ড ভাঙলেন লিটন

সাকিবের রেকর্ড ভাঙলেন লিটন

স্পোর্টস ডেস্ক : : আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান রেকর্ড গড়লেন লিটন দাস।  এশিয়া কা...বিস্তারিত


ভারতের চ্যালেঞ্জ মোকাবেলা জন্য আত্মবিশ্বাসী টাইগাররা

ভারতের চ্যালেঞ্জ মোকাবেলা জন্য আত্মবিশ্বাসী টাইগাররা

স্পোর্টস ডেস্ক : : এশিয়া কাপ সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে সহজ জয়ে টুর্নামেন্টের ফাইনালে খেলার ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর