শিরোনাম
উখিয়া প্রতিনিধি :: | ০৪:৫২ পিএম, ২০২০-০৯-২৬
জাতীয় মহিলা সংস্থার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রামের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব। তাকে দুই বছরের জন্য এই নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এক আদেশ জারি করে। ‘জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১’ অনুসারে তাকে এই নিয়োগ দিয়ে আদেশে বলা হয়, মেয়াদ শেষ হওয়ার আগে সরকার ইচ্ছা করলে যেকোনো সময়ে এ মনোনয়ন বাতিল করতে পারবে। তিনিও নিজে পদত্যাগ করতে পারবেন। চেমন আরা তৈয়ব ২০০৮ সালে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৭ সালে চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন। গত ১৬ মে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম মারা যান। এর পর চেমন আরা তৈয়ব সংস্থার চেয়ারম্যান করা হয়।
সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়ব জানিয়েছেন, জাতীয় মহিলা সংস্থা চট্টগ্রাম জেলার চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালীন দুই মাসের মাথায় সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী উন্নয়ন কাজ করে যাচ্ছেন। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited