শিরোনাম
রিপোর্টার | ০৫:১১ পিএম, ২০২৬-০২-২৩
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় বাংলা ভাষাকে টিকিয়ে রাখতে হলে এখনই কার্যকর পরিকল্পনা নিতে হবে। প্রযুক্তিকে দূরে সরিয়ে দেওয়া সম্ভব নয়; বরং বাংলা ভাষার মাধ্যমে প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসন, চট্টগ্রাম আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি শনিবার( ২১ শে ফেব্রুয়ারী)এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন। বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, সুধীজন ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “মোদের গর্ব, মোদের আশা—বাংলা ভাষা। এ ভাষা আমার চিত্তের প্রকাশ, আমার সত্তার বিকাশ।” তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদ সালাম, বরকত, রফিক ও জব্বারের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, তাঁদের রক্তে অর্জিত মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব।
তিনি আরও বলেন, “বাংলা সেই ভাষা, যে ভাষা এশিয়া মহাদেশকে প্রথম নোবেল পুরস্কার এনে দিয়েছে।” ইউনেস্কোর তথ্য উল্লেখ করে তিনি জানান, বিশ্বের প্রায় সাত হাজার ভাষার মধ্যে প্রতি ১৪ দিনে একটি ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে, যা উদ্বেগজনক।
তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, ভাষার চর্চা, গবেষণা ও সৃজনশীলতা বাড়াতে হবে, যাতে ভাষাশহীদদের আত্মত্যাগ পূর্ণতা পায়।
ভবিষ্যতে ভাষার অধিকার রক্ষায় আর কোনো প্রাণহানি না চাওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমরা একটি নিরাপদ, মর্যাদাবান বাংলাদেশ গড়তে চাই।”
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited