শিরোনাম
উখিয়া প্রতিনিধি :: | ০১:২৭ পিএম, ২০২০-০৯-১৬
পটিয়ায় হঠাৎ দুই তিন ধরে জ্বর ও সর্দি-কাশির প্রকোপ দেখা দিয়েছে।
আক্রান্তদের বেশিরভাগই শিশু-কিশোর। করোনার মধ্যে মৌসুমী এই অসুখে আক্রান্ত রোগীর সাথে ভোগান্তিও বাড়ছে।
তবে চিকিৎসকরা বলছেন, এই জ্বর ও সর্দি-কাশি বেশির ভাগই মৌসুমী অসুখ, আতঙ্কের কোন কারণ নেই।
চিকিৎসকরা বলছেন, হঠাৎ গরম আবার ঠান্ডা ছাড়াও স্যাঁতস্যাঁতে পরিবেশে সর্দিকাশি কিংবা ভাইরাস জ্বর হয়ে থাকে, সেটা স্বাভাবিক।
ঋতু পরিবর্তনের কারণে ভাইরাসজনিত জ্বরের সাথে দেখা দিয়েছে সর্দি কাশিও।
অন্যদের তুলনায় কিশোরদের এই রোগে আক্রান্তের সংখ্যা বেশি। করোনা ভাইরাসের উপসর্গের সাথে মিল থাকায় এই রোগ নিয়ে আতঙ্কিত সবাই।
জেনারেল প্র্যাকটিশনার ডা. প্রসেনজিৎ মিত্র (জয়) বলেন, ‘সপ্তাহখানেক ধরে করোনার উপসর্গ নিয়ে বাচ্চা-কিশোরসহ সব বয়সী রোগীর সংখ্যা তুলনামূলক একটু বেশি।
করোনা হলো কিনা এটা নিয়ে অভিভাবকরা একটু বেশি আতংকিত। যেকোনো জ্বর হলেই তারা করোনা রোগী ধরে নিচ্ছেন। আসলে এটা সিজনাল রোগ। করোনা উপসর্গের সাথে প্রায় মিল থাকার কারণে বাবা-মা একটু আতংকিত হচ্ছেন।
বিশেষজ্ঞ সার্জন ডাঃ এমদাদ হাসান বলেন ,
‘ঋতু পরিবর্তনের সাথে বাচ্চাদের সর্দি-জ্বর হয়ে থাকে, ১০ জনের মধ্যে ৫ থেকে ৬ জনেরই এই ধরনের সমস্যা আছে। অভিভাবকদের চিন্তার কোন কারন নাই, এমন'টা অতীতেও হয়েছে, বছরের এমন সময়ে এইটা স্বাভাবিক বিষয়। পরিস্কার পরিচ্চন্ন থেকে সঠিক নিয়ম মনে চিকিৎসকের পরার্মশে ঔষুধ সেবন করলে সুস্ত হয়ে উঠবে দ্রুত, ইনশাআল্লাহ।
চট্টগ্রামে করোনা পরিস্থিতির শেষ ১০- ১২ দিনের তথ্য-উপাত্ত দেখলে বোঝা যায় করোনা পজিটিভের সংখ্যা ১০ শতাংশের নিচে।
আতঙ্কিত না হয়ে সঠিক নিয়ম মেনে চললে এই মৌসুমি জ্বর সর্দি সর্বোচ্চ ৩ থেকে ৭ দিনের মধ্যেই ভালো হয়ে যাবে বলে জানান চিকিৎসকরা।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited