শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০১:৪১ পিএম, ২০২১-০১-১০
নগরের বহদ্দারহাটে পিকআপের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে একজন নিহত ও ৪ জন আহত হয়েছেন। রোববার (১০ জানুয়ারি) সকাল ৭টার দিকে এন মোহাম্মদ কনভেনশন হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশা চালক মো. সেকান্দর (৬৫) চান্দগাঁও মৌলভি পুকুর পাড় এলাকার মৃত মনজুর আহমদের ছেলে। আহত অটোরিকশা যাত্রীরা হলেন- আবু তৈয়ব (৪০), মোরশেদ আলম (৩৫), আবু সৈয়দ (২১) ও রাশেদুল (২১)। এদের মধ্যে আবু তাহেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে ও বাকিদের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বলেন, আহত ৪ জনের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited