শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৮:০১ পিএম, ২০২৫-১২-০৩
৩ ডিসেম্বর ২০২৫, বুধবার- দেশপ্রেমিক ও বিপ্লবী সম্পাদক মিজানুর রহমান চৌধুরীর দ্রুত রোগমুক্তি কামনায় চট্টগ্রামের কদম মোবারক মসজিদ প্রাঙ্গণে বাদ মাগরিব বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মুজলুম মানুষের স্বপক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে পরিচিত এবং ত্যাগী নেতৃত্বের প্রতীক সম্পাদক মিজানুর রহমান চৌধুরী বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। জুলাই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা হিসেবে তিনি দেশপ্রেমে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বরাবরই জুলুমের বিরুদ্ধে অবস্থান করেছেন। বারবার নির্যাতনের শিকার হওয়া সত্ত্বেও সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকেছেন।
দোয়া মাহফিলটি পরিচালনা করেন কদম মোবারক এতিমখানার হেফজখানার শিক্ষক হাফেজ সেলিম। শতাধিক কুরআনের পাখি (হাফেজ ছাত্র) দোয়ায় অংশ নেয়। শিক্ষক দোয়ার মাধ্যমে মহান আল্লাহর অশেষ রহমত প্রত্যাশা করে বলেন— সম্পাদক মিজানুর রহমান চৌধুরী যেন দ্রুত আরোগ্যলাভ করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসেন। পাশাপাশি তাঁর পরিবার এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের বাংলার স্টাফ রিপোর্টার মামুনুর রশিদ সেলিম , দৈনিক আমাদের চট্টগ্রাম-এর বার্তা সম্পাদক আ ন ম তাজওয়ার আলম, অফিস ইনচার্জ তারেক রহমানসহ স্থানীয় মুসল্লি ও আলেম-ওলামাগণ।
রিপোর্টার : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি ও লাউঞ্জ ভবন, পুরাতন কলা অনুষদ এবং কেন্দ্রীয় লাইব্রেরির সম...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম অসমাপ্ত কাজ এগিয়ে...বিস্তারিত
ঢাকা অফিস : : ঢাকার দুই সিটি করপোরেশনসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশ...বিস্তারিত
ঢাকা অফিস : : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে অ্যাডভোকেট আমি...বিস্তারিত
ঢাকা অফিস : : সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্য...বিস্তারিত
আমাদের ডেস্ক : : মাহবুবুল মাওলা রিপন (বিশেষ প্রতিনিধি) : সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতীয়তাবাদী দল নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited