শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:৩৯ পিএম, ২০২০-১১-২৯
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সংশ্লিষ্ট চারটি ব্যাংক হিসাবে থাকা ২৯ লাখ ৪৭ হাজার ৬৯৬ টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৯ নভেম্বর) দুপুরে বিষয়টি জানান দুর্নীতি দমন কমিশন চট্টগ্রাম অঞ্চল-২ এর উপসহকারী পরিচালক শরিফ উদ্দিন।
তিনি বলেন, চমেক হাসপাতালের চারটি ক্যান্টিনের ব্যাংক হিসাব থেকে ২৯ লাখ ৪৭ হাজার টাকা জব্দ করা হয়েছে। এছাড়াও দুদক চমেক হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত করছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ অগ্রণী ব্যাংক শাখার ম্যানেজার লক্ষ্মণ চন্দ্র দাশ বলেন, তৃতীয় শ্রেণি কল্যাণ তহবিল, স্টাফ ক্যান্টিন ফান্ড, মেডিকফ এবং নার্সিং কল্যাণ তহবিলের তথ্য চেয়েছে দুদক। আমরা তথ্য দিয়েছি। এই হিসাবগুলোতে সকল ধরনের লেনদেন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন দুদক কর্মকর্তা।
গত বেশ কিছুদিন ধরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বিভিন্ন অনিয়ম তদন্ত করছে দুদক। গত ২৫ ও ২৬ নভেম্বর চমেক হাসপাতালের সাবেক উপপরিচালক ও রক্ত পরিসঞ্চালন বিভাগের এক চিকিৎসকসহ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারীকে জিজ্ঞাসাবাদ করে দুদক।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited