চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

আলীকদমে মাদক কারবারিকে পালাতে সহযোগিতার অভিযোগ: যৌথ বাহিনীর হেফাজতে প্রেসক্লাব সভাপতি

স্টাফ রিপোর্টার :    |    ০৮:০৪ পিএম, ২০২৬-০১-১৩

আলীকদমে মাদক কারবারিকে পালাতে সহযোগিতার অভিযোগ: যৌথ বাহিনীর হেফাজতে প্রেসক্লাব সভাপতি

বান্দরবানের আলীকদমে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে যৌথ বাহিনীর অভিযানে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযানে ইয়াবা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি নজরুল ইসলাম পালিয়ে গেলেও তাকে পালাতে সহযোগিতার অভিযোগে বড় ভাই প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমেদকে হেফাজতে নিয়েছে যৌথ বাহিনী।

স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে আলীকদম উপজেলার একটি এলাকায় মাদক মামলার দীর্ঘদিনের পলাতক ও পরোয়ানাভুক্ত আসামি নজরুল ইসলামের অবস্থান নিশ্চিত হয়ে তার বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। তবে বাহিনীর উপস্থিতি টের পেয়ে অত্যন্ত দ্রুততার সাথে নজরুল বাড়ি থেকে পালিয়ে যেতে সক্ষম হন।

অভিযান চলাকালে নজরুল ইসলামের বড় ভাই ও স্থানীয় সংবাদকর্মী ও প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ বাড়িতেই অবস্থান করছিলেন। যৌথ বাহিনীর দাবি, আসামি নজরুলকে সুকৌশলে পালিয়ে যেতে মমতাজ উদ্দিন আহমেদ সরাসরি সহায়তা করেছেন। আসামিকে আইন প্রয়োগকারী সংস্থার হাত থেকে বাঁচিয়ে দেওয়ার অভিযোগে তাৎক্ষণিকভাবে তাকে হেফাজতে নেওয়া হয়।

যৌথ বাহিনীর দায়িত্বশীল সূত্র জানায়, নজরুল ইসলাম একজন তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে ইয়াবা সংক্রান্ত একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে। তাকে পালাতে সহায়তা করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ কারণেই মমতাজ উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সাংবাদিক মমতাজ উদ্দিন আহমেদকে হেফাজতে নেওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পলাতক আসামি নজরুলকে গ্রেপ্তারে চিরুনি অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত মমতাজ উদ্দিন আহমেদ যৌথ বাহিনীর হেফাজতেই রয়েছেন।।

রিটেলেড নিউজ

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

মেয়াদ ফুরাল, নির্বাচন হলো না

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

সড়ক দুর্ঘটনায় আর কত প্রাণ গেলে টনক নড়বে? নিরাপদ সড়কের দাবি দেশজুড়ে

মো.আরফান উদ্দীন  : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত


মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

লায়ন্স ও লিও ক্লাব অব চিটাগং কর্ণফুলী এলিটের উদ্যোগে দিনব্যাপী সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত


বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

বরেণ্য কবি নূরুল হকের সাথে লায়ন মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সৌজন্য সাক্ষাৎ

আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর