শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:৪২ পিএম, ২০২০-১০-১৪
মো. ছাইকুল ইসলাম ও তার সঙ্গী মো. আইয়ুব দাঁড়িয়ে ছিলেন কোতোয়ালী থানাধীন নতুন রেলস্টেশন এলাকায়। দু’জনকে দেখতে সাদাসিদে মনে হলেও তারা ‘সৃষ্টিশীল’ ইয়াবা ব্যবসায়ী।
তাদের কৌশল দেখে পুলিশ কর্মকর্তাদের চোখও ছানাবড়া হবার মতো অবস্থা। প্লাস্টিকের ব্যাগের তলায় গাম লাগিয়ে, সাবানের ভিতরে ও ছাতার হাতলের ভিতর দিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে ইয়াবা নিয়ে যাচ্ছিলেন তারা।
এতোসব কৌশল করেও শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়লেন। পুলিশ শুধু এ দু’জনকেই নয়, তাদের সঙ্গে ইয়াবা ব্যবসায় জড়িত আরও একজনকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে মোট ৫ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার তিনজন হলো- কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার যশোদল নয়াপাড়া এলাকার মো. কাইয়ুমের ছেলে মো. ছাইকুল ইসলাম (৫০), কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন মধ্যম জালিয়াপাড়া এলাকার মো. জাকিরের ছেলে মো. আইয়ুব (৪১) এবং সাতকানিয়া থানাধীন মাদার্শা এলাকার আলী মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৪৬)।
এদের মধ্যে প্রথমে মো. ছাইকুল ইসলাম ও মো. আইয়ুবকে নতুন রেলস্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয় এবং তাদের দেওয়া তথ্যে খুলশী থানাধীন বাগঘোনা এলাকার একে খান বাংলোর স্টাফ কোয়ার্টার থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা বলেন, নতুন রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে মো. ছাইকুল ইসলাম ও তার সঙ্গী মো. আইয়ুবকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে একে খান বাংলোর স্টাফ কোয়ার্টার থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
নোবেল চাকমা বলেন, তাদের ইয়াবা পাচারের কৌশল দেখে আমরা হতবাক হয়েছি। প্লাস্টিকের ব্যাগের তলায় গাম লাগিয়ে, সাবানের ভিতরে ও ছাতার হাতলের ভিতর দিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে ইয়াবা নিয়ে যাচ্ছিল তারা। এতোসব কৌশল করেও শেষ পর্যন্ত আমাদের হাতে ধরা পড়েছে। চট্টগ্রাম থেকে কিশোরগঞ্জ নিয়ে যাচ্ছিল এসব ইয়াবা।
এনায়েত বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মৃনাল কান্তি মজুমদার বলেন, তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited