শিরোনাম
সীতাকুণ্ড প্রতিনিধি : | ০৪:৪৩ পিএম, ২০২৬-০৫-০২
সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া সৈকতে পানির স্রোতে ভেসে গিয়ে মো. মেহেরাজ (১৯) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান তিনি। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মো. মেহেরাজ নগরের ডবলমুরিং থানাধীন পূর্ব মাদারবাড়ী এলাকার মোশাররফ হোসেনের ছেলে। তিনি এমইএস কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। পুলিশ জানায়, মেহেরাজ তার সহপাঠীর সঙ্গে বাঁশবাড়িয়া সৈকতে বেড়াতে গিয়েছিলেন। বিকেলে সৈকতে গোসল করতে নেমে তিনি পানির স্রোতে তলিয়ে যান। অন্য পর্যটকরা তাকে অনেকক্ষণ খোঁজাখুঁজি করেন। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে লাশ ভেসে ওঠে। পরে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সীতাকুণ্ড থানার এসআই মো. রাসেল বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited