শিরোনাম
আনোয়ারা, প্রতিনিধি :: | ০৫:২৮ পিএম, ২০২১-১০-১১
আনোয়ারা উপজেলা ১নং বৈরাগ ইউনিয়নে বন্যহাতির আক্রমণে অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ব্যক্তিটির আনুমানিক বয়স ৫০ বছর । গতকাল ভােররাতে উপজেলার মধ্যম গুয়াপঞ্চক গ্রামের মোহাম্মদ উল্যাপাড়া এই ঘটনা ঘটে।
এছাড়াও রাতে বন্যহাতি তান্ডব চালিয়ে মোঃ সেকেন্দার , আবদুর রশিদ এর বসত ঘর ভেঙে ফেলে এবং ওসমান গনির বেশ কিছু গাছ নষ্ট করে ফেলেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বৈরাগ ইউনিয়নের ৫নং ওয়ার্ড ইউপিসদস্য মোঃ সোলায়মান। মো. সোলায়মানবলেন, বন্যহাতির আক্রমণে রাতে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন । ভোরে মোহাম্মদ উল্যা পাড়া পাশে ক্ষেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় । হাতির পায়ের পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। বিষয়টি আমি থানাকে অবগত করেছি। পুলিশ এসে পর্যবেক্ষণ করছেন। এব্যাপারে আনােয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছৈয়দ ওমর বলেন, রাস্তার পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করছে। তবে এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে হাতির আক্রমণে তার মৃত্যু হয়েছে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited