শিরোনাম
রিপোর্টার | ০৯:২১ পিএম, ২০২২-০৮-০৭
টাঙ্গাইলে থেকে অপহরণ করে নিয়ে যাওয়া ষষ্ট শ্রেণীর ছাত্রীকে চট্টগ্রামের হালিশহর থেকে উদ্ধার করেছে র্যাব। একই সঙ্গে অপহরণকারী চক্রের দুই সদস্যকে সাদিয়া আকতার রুনা (১৯) এবং মো. ফরিদ (২৮) গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে হালিশহর থানার আগ্রাবাদ ছোটপুল এলাকার একটি টিনশেড ভাড়াঘর হতে ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
রোববার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নূরুল আবছার বলেন, গ্রেফতার হওয়া রুনা ও ফরিদ দুইজনের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে। তারা স্বামী স্ত্রী পরিচয়ে চট্টগ্রামে বাসা ভাড়া নিয়ে থাকতো। তারা মানব পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। রুনার বাড়ি টাঙ্গাইলে। রুনা টাঙ্গাইলে নিজের এলাকার ষষ্ট শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ভালো লেখাপড়া করানোর কথা বলে চট্টগ্রাম নিয়ে আসে। পরে হালিশহর ছোটপুল এলাকার একটি বাসায় নিয়ে যায়। এরপর ফরিদকে স্বামী পরিচয় দিয়ে রুনা ভিকটিমকে ফরিদের হাতে তুলে দেয়। একপর্যায়ে ৩ আগস্ট ফরিদ ভিকটিমকে ধর্ষণেরও চেষ্টা করলে ভিকটিম বটি দিয়ে ধাওয়া করলে ফরিদ চলে যায়।
র্যাব কর্মকর্তা আরও জানান, এদিকে মেয়েকে খুঁজে না পেয়ে ০৩ আগস্ট ভিকটিমের পিতা ঘাটাইল থানায় সাধারণ ডায়েরি করে। পরে তিনি জানতে পারেন তার মেয়েকে চট্টগ্রামে আটকে রাখা হয়েছে। এরপর ভিকটিমের পিতা চট্টগ্রামে এসে র্যাব-৭ এর একটি লিখিত অভিযোগ দেন। এরপর গোয়েন্দা নজরদারি চালিয়ে শনিবার (৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ছোটপুল এলাকার একটি ভাড়াঘর থেকে ভিকটিমকে উদ্ধার করা হয়। একই সঙ্গে ঘটনায় জড়িত রুনা এবং ফরিদকে আটক করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, সহজ সরল অভাবগ্রস্ত নারী ও শিশুদের কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে চট্টগ্রামে নিয়ে আসতো। পরে তাদের পতিতাবৃত্তিতে নিয়োজিত করতো। আটকদের হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited