শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৬:৪৪ পিএম, ২০২৬-১০-০৮
তথ্যপ্রযুক্তিনির্ভর দক্ষতা অর্জনের মাধ্যমে পার্বত্য এলাকার তরুণদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার লক্ষ্যে বান্দরবানের আলীকদমে অনুষ্ঠিত মাসব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) যুব উন্নয়ন ক্যাম্পেইন-২০২৬-এর আওতায় আয়োজিত এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন দুর্গম পাহাড়ি এলাকা থেকে অংশ নেওয়া ১০ জন প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর শুরু হয় প্রশিক্ষণটি। প্রায় এক মাসের প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের কম্পিউটারের প্রাথমিক ব্যবহার, পরিচালনা, ডিজিটাল শিক্ষা এবং প্রয়োজনীয় তথ্যপ্রযুক্তিগত দক্ষতার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পাহাড়ি জনপদের তরুণদের প্রযুক্তিগত শিক্ষায় দক্ষ করে তুলতে পারলে তাদের সামনে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হবে। পাশাপাশি ফ্রিল্যান্সিং, উদ্যোক্তা কার্যক্রম ও বিভিন্ন পেশাগত ক্ষেত্রে নিজেদের প্রতিষ্ঠিত করার পথও সহজ হবে।
তারা আরও বলেন, দুর্গম এলাকার তরুণদের চাহিদা ও বাস্তবতা বিবেচনায় নিয়ে ভবিষ্যতে কম্পিউটারসহ বিভিন্ন কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণের পরিধি বাড়ানো প্রয়োজন।
সনদ গ্রহণকারী শিক্ষার্থীরা প্রশিক্ষণটি তাদের আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ কর্মজীবনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে জানান। একই সঙ্গে আলীকদমের প্রত্যন্ত এলাকার আরও তরুণ-তরুণীদের এমন প্রশিক্ষণের আওতায় আনার দাবি জানান তারা।
আলমগীর মানিক, রাঙামাটি : দুর্গম পাহাড়ি অঞ্চলে চিকিৎসাসেবার সীমাবদ্ধতায় থাকা অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাà...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া ৫৩টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিয়েছে রাঙামাটির ১৮ আর্মড পুলিà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : কাপ্তাই হ্রদের নীল জল, পাহাড়ের সবুজ আর নৈসর্গিক সৌন্দর্যের টানে প্রতিদিনই দেশ-বিদেশের নানা প্রানà§...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : জেলায় আজ পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাঙ্গামাটির জেলার যুগ্ম সাধারণ সম্পাদক à...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ও কিট দিয়ে রোগ নির্ণয়ের পরীক্ষা, নির্ধারিত মূল্যতালিকা না টাঙিয়ে ইচ্ছেমতà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited