শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ১২:৫৪ পিএম, ২০২২-০৫-০৯
শ্রীলংকা সিরিজের পর জুনে বাংলাদেশ দলের ওয়েস্ট ইন্ডিজ সফর। ভিসার কাজ এগিয়ে রাখতে রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে জনাকয়েক ক্রিকেটার এসেছিলেন। অনুশীলন ক্যাম্প করতে রোববার রাতে চট্টগ্রামে গেছে বাংলাদেশ দল।
আজ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুমিনুলদের অনুশীলন শুরু হবে। সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের অবস্থা ভালো নয়। ঘরের মাঠে সিরিজ হওয়ায় ঘুরে দাঁড়ানোর আশা মুমিনুলদের। এদিকে কাল বাংলাদেশ সফরে আসা শ্রীলংকা দল আজ মিরপুর একাডেমি মাঠে অনুশীলন করবে। অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস বলেন, ‘বাংলাদেশ শক্তিশালী দল। তাদের হালকাভাবে নিলে ভুল হবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশকে হারাতে সেরা খেলাটা খেলতে হবে।’
শ্রীলংকার সঙ্গে বাংলাদেশ এ পর্যন্ত ১৭টি টেস্ট খেলেছে। জয় মাত্র একটি, ড্র চারটি। বাকি সব ম্যাচে হার। ঘরের মাঠে ছয় টেস্ট খেলে চারটিতে হেরেছে টাইগাররা, দুটি ড্র। ম্যাথিউস বলেন, ‘ঘরের মাঠে বাংলাদেশকে হারাতে পরিকল্পনার সেরা প্রয়োগ ঘটাতে হবে। ঘরের মাঠে তারা দুর্দান্ত, বড় দলকেও হারিয়েছে।’
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited