শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৩৭ পিএম, ২০২১-০২-০৮
করোনার টিকা কার্যক্রম নিবন্ধনের ওয়েবসাইট ‘সুরক্ষা’ www.surokkha.gov.bd ডাউন থাকায় নিবন্ধন কার্যক্রম থমকে গেছে। ফলে বিকল্প উপায়ে নিবন্ধন চলছে। সোমবার (৮ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে এই সমস্যা দেখা দেয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থাপিত নিবন্ধন বুথে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবীর বলেন, আপাতত সার্ভার ডাউন থাকায় আমরা বিকল্প উপায়ে টিকা নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছি। এতে কোনো সমস্যা হচ্ছে না। কারণ বেশিরভাগ আগ্রহীকে বাসা থেকে নিবন্ধন করে আসার কথা বলা হয়েছে। কেউ হাসপাতালে এসে নিবন্ধন করতে চাইলে তাদের জন্য ব্যবস্থা রাখা হয়েছে। প্রসঙ্গত, চট্টগ্রামে গতকাল থেকে শুরু হয়েছে করোনার টিকা প্রদান কার্যক্রম। অনলাইনে নিবন্ধনের ব্যবস্থা রাখা হলেও হাসপাতালে এসে যাতে কাউকে ফিরে যেতে না হয় সেজন্য বুথেও নিবন্ধনের ব্যবস্থা রাখা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited