চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করবেন ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক    |    ০৫:৩১ পিএম, ২০২১-০১-৩১

নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করবেন ডা. শাহাদাত

ইভিএমে ভোটের সংখ্যার প্রিন্টেড কপি না দেওয়া, ঘণ্টায় ঘণ্টায় ভোটের হিসেব না দেওয়া এবং নিজের ৪ থেকে ৫ শতাংশ ভোট কেড়ে নেওয়ায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে ৩টি মামলা করবেন বলে জানিয়েছেন নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন।  রোববার (৩১ জানুয়ারি) দুপুর একটায় নাসিমন ভবন নগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি নানান অনিয়ম তুলে ধরে আবারও সিটি করপোরেশন নির্বাচনের দাবি জানান। ডা. শাহাদাত বলেন, ভোটের দিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৬০টি কেন্দ্রে ঘুরেছি। সব কেন্দ্রে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। কাউন্সিলর প্রার্থীদের কেন্দ্রে আসতে দেয়নি। নির্বাচনের আগে থেকে তাদের এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দেয় পুলিশ। তিনি বলেন, ভোটের হিসেব প্রিন্টেড কপি চেয়েছিলাম কিন্তু তারা আমাদের সাজানো কপি দিয়েছে। ঘণ্টায় ঘণ্টায় ভোটের হিসেব চেয়েছিলাম, তারা দিতে পারেনি। জালিয়াতি করে আমার ৪ থেকে ৫ শতাংশ ভোট তারা কেড়ে নিয়েছে। সুনির্দিষ্ট এই তিন কারণে তাদের বিরুদ্ধে তিনটি মামলা করা হবে। এসময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামিম, নগর বিএনপির সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান প্রমুখ।

রিটেলেড নিউজ

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

চট্টগ্রামে জিপিএ–৫ সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত


কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

কোকেন-কান্ডে বেরিয়ে এলো ৬৩ বিদেশির আস্তানা, গ্রেপ্তার সেই মহসিন

নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত


কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১

নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত


শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

শিশু ধর্ষণ, একজনের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত


চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত


ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

ছয় বছর ধরে অচল চট্টগ্রামের প্রথম এস্কেলেটর ফুটওভার ব্রিজ

নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর