শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৩:২৫ পিএম, ২০২০-১০-২৫
চন্দনাইশে সেকশন লাইন পরিদর্শনের সময় দুর্বৃত্তের ছোঁড়া পাথরে রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তাসহ পাঁচজন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে চক্রশালা স্টেশনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন-ডিএসটিই জাহেদ আরেফীন পাটোয়ারী তন্ময়, ডিএইন-১ আব্দুল হামিদ মুকুল, ফারুক হোসেন, সিগন্যালের মো. নুরুল ইসলাম, মো. সাইফুল্লাহ।
সূত্র জানায়, চট্টগ্রাম থেকে দোহাজারী রুটে মোটরট্রলি যোগে সেকশন লাইন পরিদর্শনের সময় দুর্বৃত্তরা মোটরট্রলি লক্ষ্য করে পাথর ছোঁড়ে। এসময় সেখানে থাকা রেলওয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ পাঁচজন আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
ডিএসটিই জাহেদ আরেফীন পাটোয়ারী তন্ময় বলেন, চন্দনাইশের চক্রশালা স্টেশন ক্রস করার সময় কিছু বুঝার উঠার আগেই মোটরট্রলিতে পাথর ছোঁড়া হয়। এসময় আমিসহ বেশ কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী আহত হই। এ বিষয়ে আইনশৃঙ্খলাবাহিনীকে জানানো হয়েছে।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited