চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

আনোয়ারায় অবশেষে জনতা কর্তৃক মাদকাসক্ত কিশোর গ্যাংকে প্রতিরোধ, গণপিটুনী

আনোয়ারা প্রতিনিধি :    |    ০৩:৫২ পিএম, ২০২১-০৫-২২

আনোয়ারায় অবশেষে জনতা কর্তৃক মাদকাসক্ত কিশোর গ্যাংকে প্রতিরোধ, গণপিটুনী

অবশেষে অতিষ্ঠ হয়ে আনোয়ারার ১০ নং ইউনিয়নের হাইলধর, ইছাখালী, মালঘর, পীরখাইন গ্রামের মাদক স্পটগুলোতে ঈদের পর থেকে দফায় দফায় মাদকাসক্ত তরুণ ও কিশোর গ্যাংগুলোকে প্রতিরোধ ও গণপিটুনী দিচ্ছে স্থানীয় জনতা । জানা যায়, এসব বখাটে, মাদক কারবারী, মাদকাসক্ত কিশোর গ্যাংগুলোর অত্যাচারে অতিষ্ঠ ছিল আনোয়ারার স্থানীয় জনসাধারণ । দীর্ঘদিন তাদের ডাক দিয়ে, শালিস বিচার করে ও পুলিশে দিয়েও এদের প্রতিরোধ করা সম্ভব হয় নি স্থানীয় জনতার। দীর্ঘদিন ধরে এসব কিশোর গ্যাং চুরি,  ছিনতাই, মাদক গ্রহণ, ইভটিজিংসহ নানা অপকর্মের সাথে জড়িত থেকে স্থানীয়দের নির্যাতন ও লাঞ্ছিত করে আসছিল। তাদের পিতা-মাতাদের অভিযোগ দিয়েও এসব কিশোর গ্যাংদের অপরাধের লাগাম টানা যায়নি। এসব অপরাধীদের পিতা-মাতারাও অতিষ্ঠ তাদের অত্যাচারে। গতকাল সন্ধ্যা ৭ টায় স্থানীয় জনতা অতিষ্ঠ হয়ে  মজিদখালী, চানখালী এবং সাঙ্গু নদীর  মোহনা পর্যন্ত ছোট ছোট তেরপল দিয়ে তাবু টাঙ্গিয়ে মাদক এবং ইয়াবা সেবনের  এসব স্পটে হামলা চালিয়ে মাদকাসক্তদের গণপিটুনি দেয়। এ সময় এসব স্পট থেকে ইয়াবা ও অন্যান্য মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করে পুড়িয়ে দিয়েছে জনতা।  স্থানীয় এসব বখাটে আনোয়ারার কিছু সাংবাদিক ও পুলিশের ছত্রছায়ায় বেপরোয়া হয়েছে বলে জানিয়েছেন অানোয়ারার একজন সিনিয়র সাংবাদিক। 
এ ব্যাপারে স্থানীয় জনতা ও এসব কিশোর গ্যাংয়ের অভিভাবকরা কিশোর গ্যাংদের দৌরাত্ম্যের লাগাম টেনে ধরতে আনোয়ারার সাংসদ, মন্ত্রী ও স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর