চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

পুলিশি সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি

মীরসরাই প্রতিনিধি :    |    ০৩:২৭ পিএম, ২০২৫-১২-১৫

পুলিশি সেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ফরিদা ইয়াসমিন। সম্প্রতি তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব নিয়েই তিনি পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন। 
এর আগে ঈদগাঁও থানায় দায়িত্বকালীন সময়ে তিনি দস্যুতা ও কিশোর গ্যাং দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
ফরিদা ইয়াসমিন ২০২২-২০২৫ দুই দফায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পশ্চিম আফ্রিকার দেশ মালি এবং মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে সাফল্যের সাথে দায়িত্ব পালন শেষে মেডেল প্রাপ্ত হন। তিনি কক্সবাজার জেলার ঈদগাঁও থানায় অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত থেকে মাদক, ডাকাতি, অপহরণ দমনে সফলতার স্বাক্ষর রাখেন। তিনি গহীন ঝুঁকিপূর্ণ পাহাড়ে অভিযান পরিচালনা করেন। 
২০০৩ সালে সারদা পুলিশ একাডেমিতে ১ বছরের প্রশিক্ষণ শেষ করে আইন বিষয়ে শ্রেষ্ঠ মহিলা ক্যাডেট হিসেবে মেডেল প্রাপ্ত হন ফরিদা ইয়াসমিন। ২০০৪ সালে প্রশিক্ষণ শেষে ঢাকা মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন তিনি। এরপর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, বরিশাল রেঞ্জ এবং চট্টগ্রাম রেঞ্জের বিভিন্ন ইউনিটে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেন।
মীরসরাই থানায় দায়িত্ব গ্রহণের পর ওসি ফরিদা ইয়াসমিন বলেন, অপরাধ ও অপরাধীর বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। অপরাধী যেই হোক, যত প্রভাবশালীই হোক তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এটিই আমাদের মূল দায়িত্ব।
পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, মীরসরাইবাসী যেন শান্তি ও নিরাপত্তার মধ্যে জীবনযাপন করতে পারে-এমন পরিবেশ নিশ্চিত করাই হবে আমাদের প্রথম কাজ। যেকোনো প্রয়োজনে মীরসরাইয়ের মানুষ পুলিশের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আইনি সহায়তা দেওয়ার জন্য আমরা সর্বদা প্রস্তুত।
নতুন ওসির যোগদানে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। তারা আশা করেছেন, শান্তি-শৃঙ্খলা রক্ষায় পুলিশ আরও সক্রিয় ভূমিকা পালন করবে।

রিটেলেড নিউজ

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো কাজ করতে হবে: এমপি সরোয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত


 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

 বর্ণাঢ্য আয়োজনে বাঘাইছড়িতে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত


দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

দুর্গম পাহাড়ভাঙ্গায় উন্নয়নের নতুন আশ্বাস, পাহাড়ি জনপদের পাশে দাঁড়াল আলীকদম সেনা জোন

স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত


মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর