শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০২:১৬ পিএম, ২০২৬-০৪-১৮
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমিক সমস্যার সমাধানের মাধ্যমে দেশ, সমাজ ও জাতি পরিগঠনে কাজ করছে। আর এই মহান কাজের জন্য প্রয়োজন নৈতিকতার বলে বলীয়ান কর্মীবাহিনী। তাই ফেডারেশনের কর্মীদের সেভাবে আদর্শিক ও নৈতিকভাবে নিজেদের গড়ে তুলতে হবে। শুধু নিজেদের পরিশুদ্ধ করে বসে থাকাটাই যথেষ্ট নয়; বরং দেশ ও জাতি গঠনে ফেডারেশন কর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরী জোন-২ এর উদ্যোগে বাছাইকৃত কর্মী শিক্ষা বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এস এম লুৎফর রহমান উপর্যুক্ত কথা বলেন।
গতকাল নগরীর একটি মিলনায়তনে আয়োজিত এ শিক্ষা বৈঠকে সভাপতিত্ব করেন জোন পরিচালক ও চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মকবুল আহমদ।
শিক্ষা বৈঠকে আরও বক্তব্য রাখেন মহানগরীর ট্রেড ইউনিয়ন সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম, শ্রমিকনেতা মাওলানা ইব্রাহিম, মোহাম্মদ সানা উল্লাহ, হাবিবুর রহমান, আমিনুল ইসলাম রুমেল, মোহাম্মদ শাহ আলম ও মোহাম্মদ আমানুল্লাহ।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited