শিরোনাম
বিশেষ প্রতিনিধি :: | ০৫:০৬ পিএম, ২০২০-১১-১৭
আনোয়ারা উপজেলায় পর্যাপ্ত পরিমাণে ডাক্তার, নার্স, মেডিকেল এসিস্ট্যান্ট এবং ল্যাব টেকনিশিয়ান না থাকার কারণে ২ অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারে সীলগালা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৭-ই নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ জুবায়ের আহমদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় বটতলী জনসেবা ডায়াগনস্টিক সেন্টার এবং কালিবাড়ি আইডিয়াল ক্লিনিক নামে এই ২ ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা করা হয়। অভিযান পরিচালনা কালে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দিন ও ডাঃ সাদ্দাম হোসেন। অভিযান পরিচালনার বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু জাহিদ মোহাম্মদ সাইফুদ্দিন বলেন, আমাদের কাছে যত্রতত্র আনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারের বিষয়ে এবং এইসমস্ত ডায়াগনস্টিক সেন্টারগুলোর স্বাস্থ্য সেবা নিয়ে বিভিন্ন অভিযোগ এসেছে। এরই ভিত্তিতে আজকে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হলে,বটতলী জনসেবা ডায়াগনস্টিক সেন্টার এবং কালিবাড়ি আইডিয়াল ক্লিনিকে স্বাস্থ্য সেবার পর্যাপ্ত উপকরণ এবং অনুমোদন না থাকার কারণে ওই ডায়াগনস্টিক সেন্টারগুলোতে সীলগালা করা হয়। জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited