চট্টগ্রাম   মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে যাত্রীকে আঘাত করে ছিনতাইকালে ২ বখাটেকে ধরে পুলিশে দিলো জনতা

রাঙ্গামাটি প্রতিনিধি :    |    ০৬:৫৪ পিএম, ২০২৪-১০-২৪

রাঙামাটিতে যাত্রীকে আঘাত করে ছিনতাইকালে ২ বখাটেকে ধরে পুলিশে দিলো জনতা

যাত্রীর গলায় ব্লেডের আঘাত করে ভয় দেখিয়ে মোবাইল ফোন ও টাকা কেড়ে নেওয়াসহ রাতের বেলায় নেশা করে মানুষজনকে হেনস্তা করার কাজে জড়িত দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। বুধবার রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের লঞ্চঘাটে এই ঘটনা ঘটে। আটককৃত দুই বখাটে হলো বাবু ও সাগর। কোতয়ালী থানা পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বুধবার সকালে নাইট কোচ দিয়ে আসা দুই যাত্রী লঞ্চে যাওয়ার সময় তাদের পথরোধ করে গলায় ব্লেডের আঘাত করে মোবাইল ফোন ছিনতাইয়ের চেষ্ঠা চালায়। এসময় স্থানীয়দের সহায়তা চেয়ে আক্রান্ত যাত্রীরা চিৎকার করলে আঘাতকারি বাবু ও সাগর সটকে পড়ে। বিষয়টি জানতে পেরে স্থানীয় মানুষজন বের হয়ে উক্ত দুই যুবককে ধরে আনলে আক্রান্ত হওয়া যাত্রীরা তাদের সনাক্ত করে। এসময় ছিনতাইকারী বাবু ও সাগরকে আটক করে পুলিশে খবর দেয়।
স্থানীয়রা জানায়, আটককৃতরা প্রায় সময় রাঙামাটিতে আগত পর্যটকসহ যাত্রীদের হুমকি-ধামকি দিয়ে ও মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নিতো। রাতের বেলায় তারা ১০/১২ জন সংঘবদ্ধ হয়ে কাপ্তাই হ্রদে নেমে চুরি ছিনতাইয়ের পাশাপাশি মাদক সেবন ছিলো নিত্যদিনের। এদের অত্যাচারে স্থানীয় বোটমালিকরাও অতিষ্ট। প্রতিদিনই রিজার্ভ বাজার ঘাটের বিভিন্ন বোট থেকে তেল থেকে শুরু করে বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরিও করতো বলে জানিয়েছে বোট মালিকরা।
কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃত দুই যুবকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াধীন রয়েছে।

রিটেলেড নিউজ

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙামাটির রাজস্থলীতে বন্য শূকরের আক্রমণে প্রাণ গেল এক ব্যক্তির

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত


টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত

খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত


রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙামাটিতে বিশেষ অভিযান: মাদক কারবারি ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে আটক ১২

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত


১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

১ নভেম্বর সেন্টমার্টিনে ভ্রমণ শুরু, দিতে হবে পরিবেশ সংরক্ষণ ফি

কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন।  ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত


সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

সাজেক সংকট নিরসনে সংলাপের উদ্যোগ, হেডম্যান-কারবারিদের নিয়ে কমিটি

আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত


বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

বান্দরবানে পাড়াবাসীর কাছ থেকে  ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের  কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর