চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ফটিকছড়িতে পাঁচ থানা গঠনে এমপির প্রস্তাব : নীতিগত সম্মতি স্বরাষ্ট্রমন্ত্রীর

আমাদের ডেস্ক :    |    ০১:১৭ পিএম, ২০২৬-০৬-০১

ফটিকছড়িতে পাঁচ থানা গঠনে এমপির প্রস্তাব : নীতিগত সম্মতি স্বরাষ্ট্রমন্ত্রীর

মুজিব উল্ল্যাহ্ তুষার :

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন থেকে বেসরকারিভাবে সংসদ সদস্য সরোয়ার আলমগীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল, কার্যকর ও জনমুখী করার লক্ষ্যে ফটিকছড়ি কেন্দ্রীক পাঁচটি পুলিশী থানায় বিভক্ত করার প্রস্তাব উত্থাপন করেছেন। এতে নীতিগত সম্মতি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রবিবার (৩১ মে) চট্টগ্রাম সার্কিট হাউজে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর সভাপতিত্বে চট্টগ্রামের আইন-শৃঙ্খলা বিষয়ক এক উচ্চপর্যায়ের বিশেষ সভায় এ প্রস্তাব উত্থাপন এবং নীতিগত সম্মতি জানানো হয় বলে সূত্র নিশ্চিত করেছে।

সভায় সরোয়ার আলমগীর কর্তৃক ফটিকছড়ি'র বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়সহ ফটিকছড়ি'র বিশাল ভৌগোলিক পরিসর, ক্রমবর্ধমান জনসংখ্যা এবং আইনশৃঙ্খলা ও প্রশাসনিক সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়ার প্রয়োজনীয়তার নানাদিক তুলে ধরা হয়।

প্রস্তাবের যৌক্তিকতা বিবেচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী নীতিগতভাবে সম্মতি প্রদান করেন বলে ঘনিষ্ট সূত্রে জানা গেছে। একই সঙ্গে উত্থাপিত প্রস্তাব বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া এগিয়ে নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগ গ্রহণেরও আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সভায় উপস্থিত ছিলেন, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন, সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সরওয়ার জামাল নিজাম, এরশাদ উল্লাহ, মোহাম্মদ আবু সুফিয়ান, মোহাম্মদ এনামুল হক, সাঈদ আল নোমান, হুম্মাম কাদের চৌধুরী, জসীম উদ্দীন আহমদ।

এছাড়া প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের মাঝে উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের আইজিপি মো. আলী হোসেন ফকির, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, বিভাগীয় কমিশনার ড.মোঃ জিয়াউদ্দিন, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী এবং চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা প্রমুখ।

এদিকে ফটিকছড়ি থেকে বেসরকারিভাবে নির্বাচিত এমপি সরোয়ার আলমগীর কর্তৃক ফটিকছড়িকে ৫টি পুলিশী থানায় উন্নীতকরণের প্রস্তাব উত্থাপন করায় বিশাল ফটিকছড়ি জুড়ে আশার সঞ্চার ঘটলো বলে প্রতীয়মান হচ্ছে। 

বিশেষ করে- দীর্ঘদিন টানাপোড়েনে থাকা উত্তর ফটিকছড়ি'র ভাগ্যাকাশে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

এক্ষেত্রে বর্তমান ফটিকছড়ি ও ভূজপুর থানা সমুন্নত রেখে বাগান বাজার, বনানী (প্রস্তাবিত), দাঁতমারা, শান্তিরহাট (প্রস্তাবিত), নারায়ণহাট ইউনিয়ন নিয়ে দাঁতমারা পুলিশী তদন্ত কেন্দ্রকে পূর্ণাঙ্গ থানায় উন্নীতকরণ, মির্জাহাট (প্রস্তাবিত), পূর্ব ভূজপুর (প্রস্তাবিত), পশ্চিম ভূজপুর (প্রস্তাবিত), কোম্পানিটিলা (প্রস্তাবিত), হারুয়াছড়ি ইউনিয়ন নিয়ে ভূজপুর থানা বিভাজিতকরণ, পাইন্দং, কাঞ্চননগর, অনূধালুপ্ত রাঙ্গামাটিয়া পূনর্বহাল (প্রস্তাবিত), ফটিকছড়ি পৌরসভা, সুন্দরপুর নিয়ে ফটিকছড়ি থানা বিভাজিতকরণ, সুয়াবিল, ফরহাদাবাদ, নাজিরহাট পৌরসভা, রোসাংগিরী, লেলাং, নানুপুর ও খিরাম ইউনিয়ন নিয়ে উদালিয়া পুলিশী তদন্ত কেন্দ্রকে নাজিরহাটে স্থানান্তর করে পূর্ণাঙ্গ থানায় উন্নীতকরণ, বখ্তপুর, ধর্মপুর, আব্দুল্লাহপুর, জাফতনগর, সমিতিরহাট, গুমানমর্দন, মির্জাপুর (আংশিক), ধলই ইউনিয়ন নিয়ে জাফতনগর পুলিশ ক্যাম্প স্থানান্তর করে মধ্যস্থানে নতুন হালদা থানা সৃজন করা গেলে এতদাঞ্চলে বৃহত্তর জনগোষ্ঠীর আইনশৃঙ্খলা উন্নয়ন ও সমৃদ্ধির নতুন সোপান উন্মোচিত হবে বলে অভিজ্ঞ মহলের দৃঢ় অভিমত।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর