শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৬:৪৪ পিএম, ২০২৪-০৯-০৪
ফটিকছড়িতে পারিবারিক কলহের জের ধরে জাহাঙ্গীর ও আলমগীর নামে আপন দুইভাই খুন হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার জাফতনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছমদ বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় গৃহবধূ নাছরিন, প্রতিবেশী বোরহান, আফাজ,সাহাবুদ্দিন,বাচ্চুসহ আরো সাতজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়,পরিবারের বড় ভাই করিমের বউ ফারজানার সাথে দীর্ঘ দিন ধরে করিমের বনিবনা হচ্ছিল না। এ নিয়ে স্বামী- স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়। সম্প্রতি স্ত্রী ফারজানাকে তালাক দিতে চার ভাই প্রবাস থেকে দেশে আসেন। মঙ্গলবার দুপুরে বড় ভাই করিম অন্য তিন ভাইকে সাথে নিয়ে স্ত্রী ফারজানার কক্ষে প্রবেশ করে তাকে খুঁজতে থাকে। এ সময় ফারজানা কৌশলে পালিয়ে গিয়ে পাড়া প্রতিবেশীদের ডেকে নিয়ে আসেন। প্রতিবেশীরা উপস্থিত হয়েছে হামলার কারণ জানতে চাইলে কিছু বোঝার আগেই চার ভাই দা, ছুরি দিয়ে লোকজনের উপর হামলিয়ে পড়ে। তখন স্থানীয়রাও পাল্টা আক্রমন চালালে পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে যায়। এ সময় জাহাঙ্গীর ও আলমগীর নামে দুই ভাই ঘটনাস্থলে প্রাণ হারায়। বড় ভাই করিম ও ছোট ভাই রাসেল নিজেদের বসত ঘরে অবস্থান নিয়ে ভিতর থেকে তালা দিয়ে অবস্থানে নেয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি চেয়ারম্যান জিয়াউদ্দিন জানান, খবর পেয়ে জাফর নগর পুলিশ ফাঁড়ি থেকে কয়েকজন পুলিশ এসেছে। পরে পুলিশ দুজনের লাশ উদ্ধার করে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited