শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৬:৪৯ পিএম, ২০২৬-০৬-২০
ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশ গঠনে কাজ করছে সরকার।শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয়তাবাদের এক অবিস্মরণীয় স্থপতি।
প্রতিমন্ত্রী আজ চট্টগ্রাম কোতোয়ালী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) ভবনে মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে্য পবিত্র খতমে কোরআন, আলোচনা সভা দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন,স্বাধীনতার সংকটময় মুহূর্তে যখন দেশের প্রচলিত রাজনৈতিক নেতৃত্ব দিকনির্দেশনা দিতে ব্যর্থ হয়েছিল, তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের সম্মুখসমরে নেতৃত্ব প্রদান করেন। দেশ স্বাধীন হওয়ার পর তিনি ব্যক্তিগত ক্ষমতার মোহে না পড়ে নিজ কর্মস্থলে ফিরে যান। পরবর্তীতে ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে দেশের জনগণ তাঁকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করলে তিনি দেশপ্রেম, সততা ও কর্মনিষ্ঠাকে সামনে রেখে বাংলাদেশ পুনর্গঠনের ঐতিহাসিক যাত্রা শুরু করেন।
প্রতিমন্ত্রী আরো বলেন,শহীদ জিয়ার স্বপ্ন ছিল একটি স্বনির্ভর বাংলাদেশ এবং জনগণের কল্যাণভিত্তিক রাষ্ট্র গঠন। সেই আদর্শ বাস্তবায়নের ধারাবাহিকতায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের সেবায় নিবেদিত থাকার অঙ্গীকার নিয়েই জাতীয়তাবাদী শক্তি এগিয়ে যাচ্ছে। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, কেবল মঞ্চে বক্তব্য নয়, বরং মাঠে থেকে জনগণের কল্যাণে কাজ করার মধ্য দিয়েই শহীদ জিয়ার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, চট্টগ্রামের মানুষ তাদের বিপুল সমর্থন দিয়ে জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছেন ক্ষমতার ভোগের জন্য নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠা ও সেবার দায়িত্ব পালনের জন্য। চট্টগ্রামের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সকল জনপ্রতিনিধি, মন্ত্রী, সংসদ সদস্য, সিটি করপোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে একটি আধুনিক, পরিকল্পিত ও উন্নত চট্টগ্রাম গড়ে তোলা হবে।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, তিনি অত্যন্ত ইতিবাচক মানসিকতা নিয়ে দায়িত্ব গ্রহণ করেছেন। ইতোমধ্যে পরিবেশ রক্ষা, শিল্পকারখানার বর্জ্য নিয়ন্ত্রণ, হালদা নদী সংরক্ষণ এবং চট্টগ্রামের বিভিন্ন দীর্ঘদিনের সমস্যা সমাধানে আন্তরিকতা প্রদর্শন করেছেন। তিনি আশা প্রকাশ করেন, চট্টগ্রামের উন্নয়নে চউকের বর্তমান নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। তিনি আরো বলেন, চট্টগ্রামের ব্যবসায়ীদের দীর্ঘদিনের ভোগান্তির অন্যতম কারণ ওজন নির্ধারণ (ওয়েইং স্কেল) সংক্রান্ত জটিলতা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে। ব্যবসায়ী সমাজের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে একটি সুস্পষ্ট প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধানের চেষ্টা করা হবে।
দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করে ভূমি প্রতিমন্ত্রী বলেন, অতীতে ফ্যাসিবাদী সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। জনগণের অর্থের অপচয় এবং হয়রানির সেই সংস্কৃতি আর চলতে দেওয়া হবে না। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষসহ সকল সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে ।
প্রতিমন্ত্রী উপস্থিত সকল নেতাকর্মী,কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রী ও সাধারণ জনগণকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে দেশপ্রেম, সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বীর উত্তম-এর রুহের মাগফিরাত কামনায় পবিত্র খতমে কোরআন, বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশ, জাতি, গণতন্ত্র, শান্তি, সমৃদ্ধি এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
আলোচনা সভায় চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান, চট্টগ্রাম ১২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনসহ প্রমুখ বিশেষ অতিথির বক্তৃতা করেন।
এ সময় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুধীজন, আলেম-ওলামা, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited