চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

নতুন বছরে নতুন ঘর, ৩৬৭০ পরিবারে খুশির বন্যা

মুজিববর্ষের উপহার 

নিজস্ব প্রতিবেদক    |    ১২:১৫ পিএম, ২০২১-০১-২১

নতুন বছরে নতুন ঘর, ৩৬৭০ পরিবারে খুশির বন্যা

৫৮ বছর বয়সী ফটিকছড়ির দিনমজুর মো. নুর নবী। জমি-ভিটে কিছু না থাকায় স্ত্রী আনোয়ারা বেগম আর সন্তানদের নিয়ে ‘যেখানে রাত, সেখানেই কাত’ অবস্থা তার। 
তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি উদ্যোগ পাল্টে দিয়েছে নুর নবীর দুঃখ-দুদর্শায় ভরা জীবনের চিত্র। ৩ যুগের যাযাবর জীবন ছেড়ে পরিবার নিয়ে শনিবার (২৩ জানুয়ারি) নুর নবী উঠবেন ‘স্থায়ী ঠিকানা’ নতুন ঘরে।
শুধু নুর নবীর পরিবার নয়। চট্টগ্রাম বিভাগে ৩ হাজার ৬৭০টি গৃহহীন পরিবারকে শনিবার নতুন ঘর উপহার দিচ্ছে সরকার। মুজিববর্ষ উপলক্ষে তাদের এসব ঘর তৈরি করে দেওয়া হয়েছে। ফলে এসব পরিবারে বইছে খুশির বন্যা।
প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। ইটের দেওয়াল, কংক্রিটের মেঝে এবং টিনের ছাউনি দিয়ে তৈরি এসব সেমিপাকা ঘরে দুইটি শয়নকক্ষ, একটি খোলা বারান্দা, একটি রান্না ঘর এবং একটি শৌচাগার আছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রথম পর্যায়ে চট্টগ্রাম বিভাগের ১১টি জেলার মধ্যে সবচেয়ে বেশি ঘর পাচ্ছেন ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার মানুষ। এই জেলার ১ হাজার ৯১টি গৃহহীন পরিবারকে শনিবার নতুন ঘরের চাবি তুলে দেওয়া হবে।
এ ছাড়া চট্টগ্রামের ৪৬৮টি, কুমিল্লার ৩৪৩টি, কক্সবাজারের ৩০৩টি, লক্ষ্মীপুরের ২০০টি, নোয়াখালীর ১৫০টি, ফেনীর ১২৫টি এবং চাঁদপুরের ১১৫টি গৃহহীন পরিবার নতুন ঘর উপহার পাবেন শনিবার।
আর পার্বত্য জেলার বান্দরবানের ৩৩৯টি, রাঙামাটির ২৬৮টি এবং খাগড়াছড়ির ২৬৮টি পরিবারকে এদিন নতুন ঘরের চাবি তুলে দেওয়া হবে।  
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) খন্দকার জহিরুল ইসলাম জানান, মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীন সব পরিবারকে নতুন ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। শনিবার (২৩ জানুয়ারি) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ঘর উপহার দেওয়ার কার্যক্রম উদ্বোধন করবেন তিনি।
খন্দকার জহিরুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ঘর উপহার দেওয়ার কার্যক্রম উদ্বোধনের পর চট্টগ্রাম বিভাগের ৩ হাজার ৬৭০টি গৃহহীন পরিবারকে নতুন ঘর বুঝিয়ে দেওয়া হবে। বাকিদের পর্যায়ক্রমে নতুন ঘর তৈরি শেষে হস্তান্তর করা হবে।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর