শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০৬:৪৭ পিএম, ২০২৫-০৮-৩১
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পশ্চিম ভূজপুরে জমি-জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (৩০ আগস্ট) দুপুরে পশ্চিম ভূজপুরের নোয়া হাজীর বাড়ি এলাকায় এ সংঘর্ষে গুরুতর আহত হন ইউনুস নামের এক ব্যক্তি।
স্থানীয় সূত্রে জানা যায়, মহরম নুরুল আলমের ছেলে মহরম আলী (২২) ধারালো দা দিয়ে কোপ দিলে তার চাচা ইউনুসের হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত ইউনুসকে উদ্ধার করে থানায় নিয়ে যান। সেখানকার ডিউটিরত কর্মকর্তা তাকে তাৎক্ষণিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। বর্তমানে তিনি চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
আহত ইউনুস অভিযোগ করে বলেন, “আমার ভাতিজা মহরম আলী ও তার বোনের জামাই দীর্ঘদিন ধরে জায়গা নিয়ে বিরোধ করে আসছে। তারা আমার জায়গার গাছ কেটে নেয়। এ বিষয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে সালিশ বৈঠক হলে থানা পুলিশের উপস্থিতিতে তাদের ৫ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বিকেলে আমি জায়গায় গেলে তারা পেছন থেকে হামলা চালায়। আমার হাতের কব্জি প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। সুস্থ হলে থানায় মামলা দায়ের করব।”
এ বিষয়ে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুল হক বলেন, “আহতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের মামলা করার জন্য বলা হয়েছে। তারা মামলা দায়ের করলে প্রশাসন দ্রুত আইনগত ব্যবস্থা নেবে। তবে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে।”
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
আলমগীর মানিক, রাঙামাটি : কাপ্তাই-চট্টগ্রাম সড়ককে ব্যবহার করে অবৈধ সিগারেট পাচারের একটি চালান আটকের পর নতুন করে সামনে এসেছà§...বিস্তারিত
চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে পেশাগত দায়িত্ব পালন শেষে বাসায় ফেরার পথে ‘দৈনিক আমাদের চট্টগ্রাম’-এর সহ-সম্পাদক ও স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে দাঙ্গা ও দস্যুতা সংগঠনের অভিযোগে একাধিক মামলার আসà...বিস্তারিত
আনোয়ারা, প্রতিনিধি :: : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নে মো. আইয়ুব আলী (৩৭) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited