শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:২৫ পিএম, ২০২১-০৫-২৮
রেলের অর্থ ও হিসাব শাখার জুনিয়র কর্মকর্তা ফয়সাল মাহমুদ সাড়ে ৭২ লাখ আত্মসাতের প্রমাণ পেয়েছেন তদন্ত কমিটি।
গত ২৫ মে জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে অভিযুক্তের বিরুদ্ধে এই মোটা অঙ্কের অর্থ আত্মসাতের প্রমাণ মিলিছে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের অর্থ উপদেষ্টা এবং প্রধান হিসাব অধিকর্তা কামরুন নাহার।
তিনি বলেন, প্রাথমিকভাবে অর্থ আত্মসাতের প্রমাণ মেলায় তার বিরুদ্ধে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করি। তদন্ত কমিটি সব কিছু যাচাই বাছাই করে গত বছরের আগস্ট মাস থেকে চলতি বছরের এপ্রিল পর্যন্ত মোট ৭২ লাখ ৫৪ হাজার ৮২৮ টাকা আত্মসাৎ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করেছেন। পুলিশ গ্রেফতার করার পর তাকে বরখাস্ত করা হয়েছে এবং তার যত ব্যাংক হিসাব রয়েছে তা জব্দ করা হয়েছে।
গত ৮ মে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় কর্মকর্তা মো. শাহজাহানের অভিযোগের প্রেক্ষিতে ফয়সালকে আটক করে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। পরদিন ৯ মে বিকেলে ফয়সালকে খুলশী থানায় হস্তান্তর করা হয়। সর্বশেষ গত ১২ মে দুদকের উপ-সহকারী পরিচালক নুরুল ইসলাম বাদি হয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা দায়ের করা হয়।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited