শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৯:৪৩ পিএম, ২০২০-০৯-১৫
বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডের পাশে সীতাকুণ্ড থানাধীন সলিমপুর এলাকায় পাহাড় কাটার অভিযোগ পাওয়া গেছে। এসব পাহাড় কেটে মাটি বিক্রি করছে প্রভাবশালী চক্র। পাশাপাশি মোটা অংকের অর্থের বিনিময়ে এসব জমির দখল বিক্রি করছে চক্রটি। দীর্ঘদিন ধরে প্রতিদিন সন্ধার পর থেকে এসব পাহাড় কাটা হচ্ছে অভিযোগ রয়েছে। নির্জন জায়গা হওয়ায় এসব এলাকায় লোকজনের আনাগোনা কম, এ সুযোগকে কাজে লাগিয়ে পাহাড় কেটে সমতল করা হচ্ছে। সেখানে ছোট ছোট ঘর তৈরি করে ভাড়াও দেওয়া হচ্ছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে সীতাকুণ্ড থানাধীন সলিমপুর এলাকায় পাহাড় কাটার বিষয়ে এমন একটি অভিযোগ করেছেন মোহাম্মদ ইসমাইল নামে এক ব্যক্তি। অভিযোগে উল্লেখ করা হয়েছে, এসএম আল নোমান ও মশিউর রহমানসহ কয়েকজন ব্যক্তি সলিমপুর এলাকায় রাতের আঁধারে পাহাড় কাটছেন। এসব পাহাড় কেটে মাটি বিক্রি করছেন তারা। প্লট বানিয়ে বিক্রিও করছেন। এসব পাহাড়ি জায়গায় ছোট ছোট বসতঘর তৈরি করে সন্ত্রাসীদের কাছে ভাড়াও দেওয়া হচ্ছে। পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন বলেন, সীতাকুণ্ড থানাধীন সলিমপুর এলাকায় পাহাড় কাটার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। এসএম আল নোমান ও মশিউর রহমানসহ কয়েকজন ব্যক্তি সলিমপুর এলাকায় রাতের আঁধারে পাহাড় কাটছেন বলে অভিযোগ উল্লেখ করা হয়েছে। আমরা শিঘ্রই পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited