শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৩৩ পিএম, ২০২৫-১১-১৩
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নের জন্য সরকারি সেবার মান সহজীকরণ করতে হবে । ই-পার্টিসিপেশন (E-participation) এর মাধ্যমে নাগরিকরা তথ্য গ্রহণ, নিজেদের মতামত প্রদান এবং সরকারের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে ।
সচিব আজ চট্টগ্রাম জেলা প্রশাসকের সভাকক্ষে এমআরডিআই ‘Strategic Togetherness for Inclusive Development’ প্রকল্পের আওতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ই-পার্টিসিপেশান বৃদ্ধিতে নাগরিক সংগঠনসমূহকে যুক্ত করতে করণীয় নির্ধারণে বিভাগীয় পর্যায়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সচিব আরো বলেন, প্রযুক্তি ব্যবহারের সুযোগ সবার জন্য সমান নাও হতে পারে, যা একটি বড় চ্যালেঞ্জ।সকলের প্রযুক্তি ব্যবহারে সমান সুযোগ ও আত্মবিশ্বাস থাকা জরুরি।তিনি বলেন,সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি এনজিও ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে ।তিনি সর্বোপরি ডিজিটাল লিটারেচির উপর গুরুত্ব আরোপ করেন।
চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ নূরুল্লাহ নূরীর সভাপতিত্বে সভায় এনজিও বিষয়ক ব্যুরোর মহা পরিচালক (অতিরিক্ত সচিব) মোঃ দাউদ মিয়া এনডিসি বিশেষ অতিথির বক্তৃতা করেন।
আলাচনার শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আই সোশ্যাল-এর চেয়ার পারসন ড. অনন্য রায়হান এবং অনুষ্ঠানটির সঞ্চালনা করেন নির্বাহী পরিচালক এমআরডিআই হাসিবুর রহমান।
সভায় চট্টগ্রাম বিভাগের আওতাধীন জেলাসমূহের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, বিভাগীয় পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন জেলার নাগরিক সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited