শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০১:৪৬ পিএম, ২০২২-০৮-২১
চীনের বিরুদ্ধে পাল্টা আক্রমণের সক্ষমতা জোরদার করতে জাপান এক হাজার কিলোমিটার দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েন করার কথা ভাবছে।
রোববার জাপানের ইয়োমিউরি পত্রিকার এক প্রতিবেদনে এ সংবাদ প্রকাশিত হয়েছে। খবর রয়টার্সের।
এতে বলা হয়, বর্তমানে জাপান যেসব ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রেখেছে, এগুলোর পাল্লা ১০০ কিলোমিটার থেকে বাড়িয়ে এক হাজার কিলোমিটার করে সেগুলো দক্ষিণাঞ্চলীয় নানসে দ্বীপপুঞ্জের আশপাশজুড়ে বসাতে চাইছে।
সরকারি সূত্রের বরাত দিয়ে রোববার দৈনিকটির প্রতিবেদনে আরও বলা হয়, টোকিও তাদের এখনকার ক্ষেপণাস্ত্রগুলো আধুনিকায়ন করে পাল্লা ১০০ কিলোমিটার থেকে বাড়িয়ে এক হাজার কিলোমিটার করতে চাইছে। জাহাজ বা উড়োজাহাজ থেকে ছোড়া সম্ভব এসব ক্ষেপণাস্ত্র মূলত দক্ষিণাঞ্চলীয় নানসে দ্বীপপুঞ্জের আশপাশজুড়ে বসানো হবে, যেন সেগুলো ছোড়ার পর উত্তর কোরিয়া ও চীনের উপকূল পর্যন্ত পৌঁছাতে পারে।
ইয়োমিউরির এই প্রতিবেদনের বিষয়ে মন্তব্য চাওয়া হলে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা তাৎক্ষণিকভাবে সাড়া দেননি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited