শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৬:৫৭ পিএম, ২০২১-০২-২৮
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আগামী পাঁচ বছর পর দেশে সিনেমা হলের সংখ্যা দ্বিগুণ হবে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ লা- মেরিডিয়ান হোটেল বল রুমে চলচ্চিত্র তারকা অনন্ত জলিল অভিনীত দুটি চলচ্চিত্র ‘দ্যা ডে’ এবং ‘দ্যা লিডার’-এর বাংলাদেশ, ভারত, ইরান ও তুরস্কের শিল্পীসহ প্রীতি সম্মিলনে তথ্যমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার তিন ক্যাটাগরিতে সিনেমা হলগুলোতে প্রণোদনা দিচ্ছে। হল প্রতি সর্বোচ্চ পাঁচ কোটি টাকা, দুটি হলে ১০ কোটি টাকা করে দেয়া হচ্ছে। এ ছাড়া সিনেমা তৈরিতেও অনুদানের সংখ্যা এবং টাকার পরিমাণও বাড়ানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘তবে সরকারি অনুদানে সিনেমা বানালে কমপক্ষে ১০ হলে প্রচার করতে হবে।’ এসময় সিনেমা তৈরিতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসারও আহ্বান জানান ড. হাছান মাহমুদ।
সিনেমা জাতি গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে আশা ব্যক্ত করে তথ্যমন্ত্রী বলেন, ‘জাতি গঠনের ক্ষেত্রে চলচ্চিত্র অনেকটাই অবদান রাখে। আগামী দিনে বাংলাদেশের চলচ্চিত্র বিশ্ব অঙ্গনে একটি স্থান তৈরী করে নিতে পারবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করেন।’
ড. হাছান মাহমুদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলচ্চিত্র বাঁচিয়ে রাখার জন্য ইতোমধ্যে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছেন। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে আরও আধুনিকায়ন করার লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে প্রণোদনা প্যাকেজ হিসেবে অর্থ বরাদ্দ করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক কাজী হায়াত, গাজী মাজাহারুল আনোয়ার, মোহাম্মদ সাজ্জাদ, মোহাম্মদ নওশাদ প্রমুখ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। ভারতের সঙ্গে আমদানি ও রপ্তানি দুটিই কমেছে। বড় ব্যবধা...বিস্তারিত
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited