চট্টগ্রাম   মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬  

শিরোনাম

তিন্দুর পাহাড়ি সড়কে মর্মান্তিক পরিণতি: খাদে ল্যান্ডক্রুজার, প্রাণ গেল ২ পর্যটকের

স্টাফ রিপোর্টার :    |    ০৯:০৯ পিএম, ২০২৬-১০-০৫

তিন্দুর পাহাড়ি সড়কে মর্মান্তিক পরিণতি: খাদে ল্যান্ডক্রুজার, প্রাণ গেল ২ পর্যটকের

ভ্রমণের আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে। বান্দরবানের থানচি উপজেলার পর্যটনকেন্দ্র তিন্দু মুখ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী একটি ল্যান্ডক্রুজার গভীর খাদে পড়ে দুই পর্যটক নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। সোমবার (৫ অক্টোবর) বিকেলে তিন্দু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. জিয়াবুল (৩৫) ও মোহাম্মদ জসিম উদ্দিন ওরফে পালিশ (৩৭)। জিয়াবুল চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত শামসু মিয়ার ছেলে এবং জসিম উদ্দিন একই এলাকার মোজাহের হোসেনের ছেলে।

দুর্ঘটনায় আহত পাঁচজন হলেন শীষ মো. রাসেল (৩৮), লিটন সিকদার (৩৭), লিটন (৪০), কাদের হোসেন খলিফা কাদির (৪১) ও শাহজালাল হোসেন (৩৫)। তাঁরা সবাই চকরিয়ার খুটাখালী এলাকার বাসিন্দা। তিন্দু অভিমুখে যাত্রা, পথেই দুর্ঘটনা স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে চকরিয়ার খুটাখালী এলাকা থেকে পর্যটকদের দলটি আলীকদম হয়ে তিন্দুর উদ্দেশ্যে রওনা দেন। তিন্দু মুখ থেকে বাঘেরমুখ পর্যন্ত ঘোরার পরিকল্পনা ছিল তাঁদের। তিন্দু মুখ এলাকায় পৌঁছানোর পর হঠাৎ ল্যান্ডক্রুজারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয় এবং পাঁচজন গুরুতর আহত হন। দুর্ঘটনার খবর পেয়ে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইয়াসির আরাফাত হোসেনের নির্দেশে তিন্দু মুখ ক্যাম্পের বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহযোগিতায় শুরু হয় উদ্ধার অভিযান।

পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। আহতদের প্রথমে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার ও চকরিয়ায় পাঠানো হয়েছে।

৩৮ বিজিবির উপ-পরিচালক মেজর মো. জাকির হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বিজিবির পক্ষ থেকে সার্বিক তদারকি করা হচ্ছে। তিনি জানান, দুর্ঘটনার সঠিক কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া চলমান রয়েছে।

রিটেলেড নিউজ

লামায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতের আহ্বান

লামায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিতের আহ্বান

লামা প্রতিনিধি : : “শিক্ষকদের পাশে থাকুন: পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং ভবিষ্যৎ রূপায়ণে ৬০ বছর”—এই প্রতিপাদ্...বিস্তারিত


পটিয়ায় আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

পটিয়ায় আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌর সদরের শতবর্ষী আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে...বিস্তারিত


চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

চকরিয়ায় জিসান হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ২, ব্যবহৃত নোহা গাড়ি জব্দ

চকরিয়া প্রতিনিধি : : কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসান অপহরণ ও হতà...বিস্তারিত


রাউজানে পুলিশের অভিযানে দেশীয় তৈরী পিস্তলসহ গ্রেফতার ১

রাউজানে পুলিশের অভিযানে দেশীয় তৈরী পিস্তলসহ গ্রেফতার ১

রাউজান প্রতিনিধি : : চট্টগ্রামের রাউজানে পুলিশের অভিযানে দেশীয় তৈরী পিস্তলসহ মাসুদ রানা বাবু (২৬) নামের এক যুবক গ্রেফতà...বিস্তারিত


আলীকদমে গভীর রাতে দুই শ্রমিক অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

আলীকদমে গভীর রাতে দুই শ্রমিক অপহরণ, ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার ডিম পাহাড়সংলগ্ন থানচি সড়কের ২৩ কিলোমিটার এলাকায় গভীর রাতে নির্মাণকাà¦...বিস্তারিত


পটিয়ায় ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

পটিয়ায় ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়ায় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পটিয়া ব্লাড ফাউন্ডেশন’-এর উদ্যোগে দিনব্যাপী à...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর