শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০৫:৫৪ পিএম, ২০২৫-১২-০২
নগরে অবস্থানরত ফটিকছড়িবাসীর উদ্যোগে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিনের সমর্থনে প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) রাতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি বলেন, উন্নত, শান্তিপূর্ণ ও সম্প্রীতিময় ফটিকছড়ি গড়তে গণমানুষের ঐক্যের বিকল্প নেই। দাঁড়িপাল্লা ন্যায় ও সুবিচারের প্রতীক। এই প্রতীকের বিজয়ের মাধ্যমেই জনগণের প্রত্যাশা পূরণ করা সম্ভব। চট্টগ্রাম শহরে বসবাসরত ফটিকছড়িবাসী তাদের এলাকার উন্নয়ন, সামাজিক বন্ধন ও সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। মুহাম্মদ শাহজাহান ফটিকছড়ির উন্নয়ন, শিক্ষা বিস্তার, যুবসমাজের নৈতিক বিকাশ এবং শান্তি-সম্প্রীতি রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি ৫ ডিসেম্বর অনুষ্ঠেয় ৮ দলের চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার জন্য সবার সহযোগিতা কামনা করেন। সমাবেশে সভাপতিত্ব করেন অধ্যক্ষ ড. মাওলানা সাইয়্যেদ মোহাম্মদ আবু নোমান। সঞ্চালনায় ছিলেন অ্যাডভোকেট ইসমাইল গণি, এজাহার মিয়া ও মো. শহিদুল্লাহ তালুকদার। প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ফটিকছড়ি প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ একটি সম্ভাবনাময় উপজেলা। এই সম্ভাবনাকে কাজে লাগাতে হলে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে অধ্যক্ষ নুরুল আমিনকে বিজয়ী করতে হবে। জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন বলেন, সুযোগ পেলে তিনি শিক্ষা, স্বাস্থ্য, খেলার মাঠ, অবকাঠামো উন্নয়ন, সম্ভাবনাময় শিল্পনগর প্রতিষ্ঠা এবং গ্যাস সুবিধা নিশ্চিত করাকে অগ্রাধিকার দেবেন।সভাপতির বক্তব্যে ড. সাইয়েদ আবু নোমান বলেন, আগামী সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ উন্নয়নের দিক নির্ধারণ করবে। তিনি মদিনার সনদের আলোকে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার আদর্শ তুলে ধরেন। বক্তব্য ;দেন খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক আব্দুল মোমেন, অতিরিক্ত সচিব (অব.) গোলাম হোসেন, প্রফেসর ড. মো. ইউসুফ, তানজীর হোসেন জুয়েল, মাইমুনুল ইসলাম মামুন, শওকত আলী, খুররম মুরাদ, ব্যবসায়ী শওকত হোসেন, সুপ্রিয় মহাথেরো বড়ভান্ত, স্বজল বড়ুয়া, সাধন চন্দ্র বড়ুয়া, নাজিম উদ্দীন সিকদার, নাজিম উদ্দিন ইমু, অধ্যাপক জাহাঙ্গীর আলম, মো. হুমায়ুন, অ্যাডভোকেট আলমগীর মো. ইউনুস প্রমুখ।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited