শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৬:৫০ পিএম, ২০২৫-০৫-১৭
রাঙ্গামাটির লংগদু উপজেলার রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোনের আওতাধীন, জেলার বাঘাইছড়ি উপজেলায় ভারত থেকে অবৈধভাবে আনা শুল্কবিহীন ১৯৮০ প্যাকেট অবৈধ সিগারেট জব্দ করেছে রাজনগর ব্যাটালিয়ন ৩৭ বিজিবি জোন।
শুক্রবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনস্থ চরুয়াখালী বিজিবি ক্যাম্প এর দায়িত্বপূর্ণ এলাকায় পূর্ব চরুয়াখালী নামক স্থানে একটি বাড়িতে চোরাকারবারীরা বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট চোরাচালানের উদ্দেশ্যে জমা করে রেখেছে।
উক্ত সংবাদের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক লে.কর্নেল নাহিদ হাসান এর নির্দেশনায় বিজিবি টহল দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে। পরিচালিত অভিযানে টহল দল কর্তৃক উক্ত স্থান হতে পরিত্যাক্ত অবস্থায় ORIS BROWN NANO সিগারেট-৫০০ প্যাকেট এবং PATRON সিগারেট- ১৪৮০ প্যাকেট জব্দ করে। যার বাজার মূল্য-৩,৯৬,০০০/- (তিন লক্ষ ছিয়ানব্বই হাজার) টাকা। জব্দকৃত সিগারেট চট্টগ্রাম কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ ব্যাপারে অধিনায়ক, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) জানান, শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে কোনো পণ্য প্রবেশ ও বাজারজাত করতে দেওয়া হবে না। তিনি আরো বলেন, উর্ধ্বতন দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।
চোরাচালানের বিরুদ্ধে চলমান অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : বান্দরবানের বাকিছড়া নতুন পাড়াবাসীদের কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে বালাঘাটা এল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited