শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:০৮ পিএম, ২০২২-০৪-০৩
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে তোলা অনাস্থা প্রস্তাব খারিজ করেছেন জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি।
রোববার (০৩ এপ্রিল) সংবিধানের ৫ অনুচ্ছেদের পরিপন্থী অভিহিত করে প্রস্তাবটি খারিজ করেন তিনি।
এর আগে বিরোধী দলগুলো পক্ষপাতিত্বের অভিযোগ এনে জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিল করেন। পরে রোববারের অধিবেশনের সভাপতিত্ব করেন সুরি।
এদিন অধিবেশন শুরু হওয়ার পরপরই তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, সংবিধানের ৫ অনুচ্ছেদের অধীনে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রত্যেক নাগরিকের মৌলিক কর্তব্য। তিনি প্রধানমন্ত্রী ইমরানের আগের দাবিগুলো পুনর্ব্যক্ত করেন এবং নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পদক্ষেপের পেছনে বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলে উল্লেখ করেন।
ফাওয়াদ চৌধুরী বলেন, গত ৭ মার্চ আমাদের রাষ্ট্রদূতকে অন্যান্য দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে একটি বৈঠকে আমন্ত্রণ জানানো হয়। সেখানে বলা হয়, প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে একটি অনাস্থা প্রস্তাব উপস্থাপন করা হচ্ছে। বিরোধী দল আনুষ্ঠানিকভাবে অনাস্থা প্রস্তাব দায়ের করার একদিন আগে এ ঘটনা ঘটে। আমাদের বলা হয়েছিল, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নির্ভর করছে অনাস্থা প্রস্তাবের সাফল্যের ওপর। যদি প্রস্তাবটি ব্যর্থ হয়, তাহলে পাকিস্তানের পথ খুবই কঠিন হবে।
এরপর মন্ত্রী প্রশ্ন তোলেন, এটি কীভাবে অনুমতি দেওয়া যেতে পারে এবং ডেপুটি স্পিকারকে সাংবিধান অনুযায়ী বিষয়টি নির্ধারণের আহ্বান জানান।
ডেপুটি স্পিকার সুরি জানান, গত ৮ মার্চ উত্থাপিত প্রস্তাবটি আইন ও সংবিধান অনুযায়ী হওয়া উচিত। মন্ত্রী যে বিষয়গুলো উত্থাপন করেছেন তা বৈধ। কোনো বিদেশি শক্তিকে ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচিত সরকারকে উৎখাত করতে দেওয়া হবে না। তিনি প্রস্তাবটি খারিজ করে দিয়ে বলেন, এটি আইন, সংবিধান ও বিধির সঙ্গে সাংঘর্ষিক। পরে অধিবেশন মুলতবি ঘোষণা করা হয়। সূত্র: ডন
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশের ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited