শিরোনাম
মোহাম্মদ মাসুদুজ্জামান (রাজীব) | ০১:৫৭ পিএম, ২০২০-১০-১১
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী, স্বাধীনতা পুরস্কারে ভূষিত অকুতোভয় বীর মুক্তিযোদ্ধা , আদর্শিক ও মানবিক রাজনীতিক নেতা শ্রদ্ধেয় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বর্তমানে আগের তুলনায় খুবই ভালো আছেন বলে নিশ্চিত করেন উনার এপিএস মোহাম্মদ নুরখান। সম্প্রতি আমরা সকলেই জানি তিনি ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এখানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। গতকাল সন্ধ্যায় আমেরিকা প্রবাসী উনার চিকিৎসক মেয়ে ডা: সামিনা জেবিন এখানকার দায়িত্বরত চিকিৎসকের সাথে কথা বলেন এবং চলমান চিকিৎসায় সন্তোষ প্রকাশ করেন। সিএমএইচ এঁর কনসালটেন্ট ফিজিসিয়ান আজিজুল হক, চীফ ফিজিসিয়ান এবং কোভিড-১৯ ভাইরাসের বিশেষজ্ঞ ব্রিগ্রেডিয়ার জেনারেল আব্দুর রাজ্জাক এবং ইউনিট ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল হারুন এর তত্ত্বাবধানে উনার চিকিৎসা চলছে। উনাদের সকলের প্রত্যাশা প্রয়োজনীয় চিকিৎসা শেষে তিনি দু'চার দিনের মধ্যে
বাসায় ফিরতে পারবেন। তিনি গতকাল বিকেলে এবং আজ সকালে করিডোরে হেঁটেছেন। উনার রোগ মুক্তির জন্য মীরসরাইয়ের সর্বস্তরের নেতাকর্মীদের নিকট দোয়া কামনা করেন। এঁর আগে প্রিয় নেতার রোগ মুক্তির জন্য মীরসরাইয়ে জুমা’র নামাজের পরে দোয়া মোনাজাত করেন মীরসরাই উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাএলীগ ও চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের নেএীসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের নেতৃত্ববৃন্দ প্রমুখ।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited