চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

রাঙামাটিতে জনস্বাস্থ্যের ৩৩৪ কোটি টাকার প্রকল্প কাজের তদন্তে দুদকের অভিযান

আলমগীর মানিক, রাঙামাটি    |    ০৯:৫৬ পিএম, ২০২৫-০৮-২১

রাঙামাটিতে জনস্বাস্থ্যের ৩৩৪ কোটি টাকার প্রকল্প কাজের তদন্তে দুদকের অভিযান

রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চলমান উন্নয়ন কাজগুলো সরাসরি পরিদর্শনের পাশাপাশি জেলার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর এনফোর্সমেন্ট টিম।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক মো: জাহিদ কালামের নেতৃত্বে দুদকের একটি দল এই অভিযান পরিচালনা করে।

সংশ্লিষ্ট্য সূত্র জানিয়েছে, ৩৩৪ কোটি টাকা ব্যয়ে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে এ অভিযান চালানো হয়।

নির্বাহী প্রকৌশলীর নিজ কার্যালয়ে অভিযানের সময় রাঙামাটিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক পরিচালিত এডিবির অর্থায়নে ৩৩৪ কোটি টাকা ব্যয়ে কাপ্তাই হ্রদের পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নে কার্যাদেশ না মেনে নিম্নমানের কাজের অভিযোগসহ টেন্ডার প্রক্রিয়া নিয়ে তদন্ত করেন।

এ সময় দুদক জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের টেন্ডার প্রক্রিয়াসহ বিভিন্ন নথিপত্র তলব করেন এবং অনুমোদিত ফটোকপি ফাইল সংগ্রহ করে নিয়ে যান। ।

অভিযানের সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের রাঙামাটি জেলার নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া ফাইলপত্র বের করে দেখান এবং এনফোর্সমেন্ট টিমের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অভিযান পরবর্তী সময়ে জানতে চাইলে দুদক রাঙামাটিস্থ সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক জাহিদ কালাম প্রতিবেদককে বলেন, আমরা নানান অভিযোগে আজকে অভিযান পরিচালনা করেছি।

অভিযানে প্রাপ্ত তথ্যাবলি দুদকের উদ্বর্তন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। পরবর্তীতে সংশ্লিষ্ট্য আমাদের উদ্বর্তন কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সিদ্ধান্তনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

এ সময় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী সুব্রত বড়ুয়া, দুদক রাঙামাটি জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন, সওয়ার হোসেন, বোরহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
 

রিটেলেড নিউজ

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত


রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙামাটিতে ডিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ি আটক

রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত


প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

প্রতিমন্ত্রী নিয়োগ বৈধ, অপপ্রচার রুখতে পিসিসিপির তীব্র প্রতিবাদ

রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত


রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

রাঙামাটিতে মাদক সম্রাট ২২ মামলার আসামি জসিম গ্রেপ্তার

আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম  (৪৬) কে ধাওয়...বিস্তারিত


রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে পার্বত্য মন্ত্রীর পক্ষে সহায়তা প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত


কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

কাপ্তাই হ্রদে রাতের বেলায় পাঁচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ

আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর