শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০১:৩১ পিএম, ২০২১-১১-২৭
বাসচালককে পিটিয়ে হত্যার অভিযোগে হাটহাজারীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। শনিবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় এ বিক্ষোভ করা হয়। এসময় শ্রমিকরা প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ রাখেন। পরে পুলিশের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন তার। তবে চট্টগ্রাম-রাঙ্গামাটি এবং খাগড়াছড়ির মধ্যে বাস চলাচল বন্ধ রয়েছে। আন্দোলনকারী শ্রমিকদের দাবি, শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় চট্টগ্রাম-হাটহাজারী রুটে ওভারটেক করাকে কেন্দ্র করে বাসচালক আবদুর রহিমকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক পেটান মাইক্রোবাসের চালক ও যাত্রীরা। এরপর তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই মৃত্যু হয় তার। এ ঘটনায় এখনো অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি প্রশাসন। চট্টগ্রাম পরিবহন মালিক গ্রুপের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহজাহান বলেন, গতকাল নিউ মার্কেট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রুটে চলাচল করা দ্রুতযান স্পেশাল সার্ভিসের বাসচালক রহিমকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে। এর প্রতিবাদে শ্রমিকরা সকালে বিক্ষোভ করেছে। দাবি আদায় না হওয়ায় চট্টগ্রাম-রাঙ্গামাটি এবং খাগড়াছড়ির রুটে গাড়ি চলাচল বন্ধ রেখেছে তারা। তবে বিষয়টি নিয়ে আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি। তারা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামারুজ্জামান বলেন, অভিযোগ শুনেছি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম প্রেরণ করা হয়েছে। তদন্ত করে নেওয়া হচ্ছে আইনানুগ ব্যবস্থা।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited