চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

মীরসরাইয়ে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,বাসের চালক নিহত

মীরসরাই প্রতিনিধি :    |    ০৫:৫৮ পিএম, ২০২২-০৮-১০

মীরসরাইয়ে ট্রাকের পেছনে বাসের ধাক্কা,বাসের চালক নিহত

 মীরসরাইয়ে চলন্ত ট্রাকের পেছনে বাসের ধাক্কায় শীতাতাপ নিয়ন্ত্রিত গ্রীন লাইন পরিবহনের বাসের চালক নিহত হয়েছেন। নিহত ওই চালকের নাম আলী হোসেন (৫৫)। তিনি কুমিল্লা জেলার নাঙ্গলকোট এলাকার বদিউল আলমের ছেলে। আজ(৯ আগষ্ট) মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় উপজেলার মিরসরাই পেট্রোলপাম্প এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন, তরুকুল আলম (৩০) রজু মিয়া (৪৫) ও মো. তৈমুল খান। আহতরা সবাই বাসের যাত্রী ছিলেন।

ফায়ারসার্ভিস ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটায় মিরসরাই পেট্রোলপাম্প এলাকায় গ্রীণ লাইন সার্ভিসের শীতাতাপ নিয়ন্ত্রিত দ্রুত গতির একটি বাস মালবাহী একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের চালক নিহত হন। এসময় বাসটির আরো তিন যাত্রী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয়।

মিরসরাই ফায়ারসার্ভিস স্টেশনের স্টেশন লিডার হায়াতুল নবী জানান, মিরসরাই পেট্রলপাম্প এলাকায় সড়ক দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করি আমরা। আটকে পড়া চালককে বাসের কিছু অংশ কেটে মৃত অবস্থায় উদ্ধার করি আমরা।
দুর্ঘটনার বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে থানার এস আই কামরুল আলম বলেন, বাসটির বেপরোয়া গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
মঙ্গলবার ভোরে মিরসরাই পেট্রলপাম্প এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত চালকের লাশ ও দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি আমাদের হেফাজতে নিয়েছি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেব আমরা।
 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর