শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:১৮ পিএম, ২০২২-০৯-২৭
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ভূগোল ও পরিবেশ বিষয়ের পরীক্ষায় ১ হাজার ৮৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এবারের এসএসসি পরীক্ষায় ১ লক্ষ ৫০ হাজার পরীক্ষার্থী অংশ গ্রহণ করছে।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ এ তথ্য জানিয়েছেন।
শিক্ষাবোর্ড সুত্রে জানা গেছে, চট্টগ্রামে ১২৫ কেন্দ্রে ৩৩ হাজার ৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৩২ হাজার ৩৬১ জন। অনুপস্থিত ছিল ৭১৩ জন। কক্সবাজারে ২৯ টি পরীক্ষা কেন্দ্রে ১০ হাজার ৭৫৩ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ১০ হাজার ৫৫৩ জন এবং অনুপস্থিত ছিল ২০০ জন।
রাঙামাটি জেলায় ২১টি পরীক্ষা কেন্দ্রে ৩ হাজার ৭৪১ জনের মধ্যে অংশ নেয় ৩ হাজার ৬৮৭ জন। অনুপস্থিত ছিল ৫৪ জন পরীক্ষার্থী।
খাগড়াছড়ি জেলায় ২৩ টি পরীক্ষা কেন্দ্রে ৪ হাজার ৪০২ জনের মধ্যে পরীক্ষায় অংশ নেয় ৪ হাজার ৩২৯ জন এবং অনুপস্থিত ছিল ৭৩ জন।
বান্দরবান জেলায় ১৫ টি পরীক্ষা কেন্দ্রে ২ হাজার ৭৩৫ জনের মধ্যে অংশ নেয় ২ হাজার ৬৮৭ জন এবং অনুপস্থিত ছিল ৪৮ জন পরীক্ষার্থী। ২১৩ টি পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষা অনুপস্থিত ছিল ১ হাজার ৮৮ জন পরীক্ষার্থী।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বলেন, ২০২২ সালের এসএসসি পরীক্ষার ভূগোল ও পরিবেশ বিষয়ে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে অনুপস্থিত পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৮৮ জন। পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ভালো ছিল।
আবদুল্লাহ মজুমদার : : ইতিহাসের প্রতিটি বড় মহামারি মানবসভ্যতাকে একই শিক্ষা দিয়েছে—মানুষ প্রকৃতি থেকে বিচ্ছিন্ন কোনো ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি পার্বত্য জেলায় আধুনিক স্বাস্থ্যসেবার নতুন দিগন্ত উন্মোচন করে নবনির্মিত ২৫০ শয্যা বিশি...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : সারা দেশের মত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারীরা প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নে...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ আজ রবিবার ০১ জুন বিশ্ব দুগ্ধ দিবস ২০২৫। দুধ এবং দুগ্ধজাত পণ...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ বিশ্ব ডাইজেস্টিভ স্বাস্থ্য দিবস’ বা ‘বিশ্ব পরিপাক স্বাস্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ আজ বুধবার ২৮ মে, বিশ্ব ব্লাড ক্যানসার দিবস ২০২৫।বিশ্ব ব্লাড ক...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited