চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

র‍্যাবের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩

মোহাম্মদ মাসুদুজ্জামান (রাজীব)    |    ০৮:১৩ পিএম, ২০২৪-১১-২৭

র‍্যাবের পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩

র‌্যাব-৭ এঁর পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে চট্টগ্রামের হাটহাজারী থেকে ৩৭১০ পিস ইয়াবাসহ একজন এবং ফেনীর মহিপাল এলাকায় ১০ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করা হয়। 

এবিষয়ে র‌্যাব-৭ এঁর সহকারি পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফফর হোসেন 'দৈনিক আমাদের চট্টগ্রাম'কে জানান, গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, কিছু মাদক ব্যবসায়ী চট্টগ্রামের হাটহাজারী থানার বাস স্ট্যান্ড যাত্রীছাউনি এলাকায় মাদকদ্রব্য ইয়াবা বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন সংবাদের  ভিত্তিতে মঙ্গলবার রাতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল সেখানে উপস্থিত হওয়া মাত্র র‍্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামি বেবি বেগম'কে (৫৩) গ্রেফতার করে হেফাজতে নেয়। সে চট্টগ্রামের বাকলিয়া থানার হাটখোলা গ্রামের মুজাফফর খানের স্ত্রী। পরে গ্রেফতারকৃত আসামি তার হেফাজতে থাকা ভ্যানেটি ব্যাগের ভিতরে ২০টি নীল রং এর প্যাকেট হতে মোট ৩৭১০ পিস ইয়াবা উদ্ধার করে। অপরদিকে গোপন সংবাদের মাধ্যমে জানা যায়, কিছু মাদক ব্যবসায়ী ফেনী মডেল থানার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ব্রিজের নিচে পাকা রাস্তার উপর মাদকদ্রব্য সহ গাড়িতে উঠার উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে র‌্যাব-৭ এর আভিযানিক দলের সদস্যরা সেখান থেকে দুইজন ব্যক্তিকে গ্রেফতার করে হেফাজতে নেয়। গ্রেফতারকৃতরা হলেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানার জয়দেবপুর গ্রামের ফরিদ খন্দকারের ছেলে পলাশ খন্দকার (২৬) ও মাগুরা জেলার সদর থানার কাটাখালী গ্রামের মশিয়ার মোল্লার মেয়ে রেশমা খাতুন (১৯)। পরে তাদের হেফাজতে থাকা ০১টি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে পলিথিনের ভিতর কসটেপ দ্বারা মোড়ানো ২০টি বান্ডেলে মোট ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব আরো জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সুকৌশলে মাদকদ্রব্য খাগড়াছড়ি এবং ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে কম দামে সংগ্রহ করে পরবর্তীতে ঢাকা এবং চট্টগ্রামের বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বেশি দামে বিক্রয় করে আসছিলো। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য বার লক্ষ পঞ্চাশ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামিদের এবং জব্দকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুধবার একজনকে চট্টগ্রামের হাটহাজারী এবং দুই জনকে ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর