শিরোনাম
আমাদের সাহিত্য : | ০৯:৩২ পিএম, ২০২৪-০৮-১৫
প্রাক্তন আমাদের আদি পিতা
প্রাক্তনের বাড়ি অবিকল পূর্বপুরুষের গোরস্থান
পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দোয়া মাঙ্গি।
প্রাক্তনের স্মৃতি ভাসে ট্রপােস্ফিয়ারে
আমাদের বর্তমান হয়ে থাকে প্রাক্তনের হেডফোন
যতই গুছিয়ে রাখি আবার পেঁচিয়ে যায়।
প্রাক্তনের এ জীবন যতই সুখি হয় না কেন
প্রাক্তনের ক্ষমা নেই;
প্রাক্তনের কোনো ক্ষমা নেই।
তোমার চোখ প্যাঁচার মতো
তোমার শরীরে নতুন বইয়ের ঘ্রাণ
পাতা উলটে দেখি হেলাল হাফিজের;এক জীবনের জন্মজখম!
তোমার চোখ প্যাঁচার মতো, ভয়ংকর সুন্দর, তাকাতে পারি না,
ভয় হয়, তাই হাসি;শাক দিয়ে মাছ ঢাকি।
মানুষের উদ্ভট ভাবনা
দু'টো পাখি পাশাপাশি গাছের ডালে বসলে মানুষ ভাবে প্রেম
দুটো কুকুর কামড়াকামড়ি করলে ভাবে একটু পরেই শুরু হবে সঙ্গম
আমি তুমি হাজারবার একই রিকশায় চড়েছি,
পার্কের বেঞ্চে বসে বাদাম খেয়েছি;
তাহলে মানুষ আমাদের নিয়ে কী ভাবে?
বিমানের পাইলট একজন পুরুষ
আসমানে তাকাও, সেখানে অংসখ্য প্রাণ
অলৌকিক নাটায়ে বাধা ঘুড়ির মতো উড়ছে
আচমকা বাতাসের ধাক্কায় সাগরের জল উঠে আসে আকাশে,
আকাশটা হয়ে যায় মহাসাগর, ধীরে ধীরে এক টুকরো আগুন ডুবে যায় সে সাগরে
একটা দুরন্ত ঘোড়া বিমান হয়ে নেমে আসে চিৎ হয়ে শুয়ে থাকা রানওয়েতে
ভয় পেয়ো না, বিমানের পাইলট একজন পুরুষ।
নিজস্ব প্রতিবেদক : কে এম আলী হাসান : মহিলাদের নিজ এলাকা বা সুবিধাজনক স্থান থেকে দূরে বা বাহিরে বদলি(Transfer) করলে ব্যক্তà...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত
ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই একà...বিস্তারিত
রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে à¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম মহানগর তথা বায়েজিদ বোস্তামী থাà¦...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited