শিরোনাম
ফটিকছড়ি প্রতিনিধি : | ০৬:১৪ পিএম, ২০২৫-১২-১০
ফটিকছড়িতে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাত্র ও যুব সমাবেশ।
ফটিকছড়ি–ভূজপুর উন্নয়ন ফোরামের উদ্যোগে দুপুর ২টা থেকে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে সমাবেশটি শুরু হবে। সমাবেশকে কেন্দ্র করে পুরো ফটিকছড়ি উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
এদিকে মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতে সমাবেশস্থল পরিদর্শন করেন জামায়াত মনোনীত চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনের প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন। তিনি সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার ফটিকছড়িবাসী একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের নেতৃত্বদানকারী তরুণরা এই সমাবেশে যোগ দিয়ে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করবেন।
তিনি আরো জানান, ঐতিহাসিক এই যুব সমাবেশে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, ডাকসু ভিপি সাদিক কায়েম, চাকসু ভিপি ইব্রাহিম রনিসহ ছাত্রশিবির ও জামায়াতের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।
এ সময় আয়োজকরা ফটিকছড়ির সাধারণ জনগণের পাশাপাশি ব্যবসায়ী, অভিভাবক ও ছাত্রসমাজকে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি প্রবাসীদের সুবিধার্থে সমাবেশটি লাইভ সম্প্রচারের ব্যবস্থাও রাখা হবে বলে জানান তারা।
এ সময় চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার, ফটিকছড়ি উপজেলা আমির নাজিম উদ্দীন ইমু, সেক্রেটারি মাওলানা ইউছুফ বিন সিরাজ, সাবেক আমির নাজিম উদ্দীন শিকদার, নায়েবে আমির অ্যাডভোকেট ইসমাঈল গণি, উপজেলা ছাত্রশিবির সভাপতি নাম উদ্দিন আজমীরসহ জামায়াত ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited