শিরোনাম
আমাদের ডেস্ক : | ০৭:২২ পিএম, ২০২৫-১২-০৬
এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ :
বান্দরবান-৩০০ নং আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোঃ আবুল কালাম আলীকদমে নির্বাচনী পথসভা করেছেন। শনিবার (৬ ডিসেম্বর) উপজেলা জামায়াতের আয়োজনে আলীকদম বাজার, বাগানপাড়া, নয়াপাড়া, চিনারী বাজার ও রেপারপাড়ি বাজারে অনুষ্ঠিত সভায় স্থানীয় নেতা-কর্মী ও ভোটাররা ব্যাপক উপস্থিতি ছিলেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে অ্যাডভোকেট আবুল কালাম বলেন, “৪০ বছর ধরে ওকালতি করছি। আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে প্রমাণ করুন, তিনি ভোটারদেরকে সৎ ও যোগ্য প্রার্থী যাচাই করে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন, জামায়াত ইসলামি দলের এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানসহ একাধিক নেতা ক্ষমতায় থাকলেও কেউ তাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ দিতে পারেনি।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী বান্দরবান জেলা আমীর মাওলানা এস. এম. আব্দুছ ছালাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “স্বাধীনতার ৫৩ বছরে যারা ক্ষমতাসীন ছিল, তারা মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। রাষ্ট্রক্ষমতায় গেলে জামায়াত সকল মানুষের কল্যাণে কাজ করবে। তিনি উদাহরণ হিসেবে উল্লেখ করেন, ইসলামী ব্যাংক জামায়াতে ইসলামী প্রতিষ্ঠা করেছে, যেখানে সকল জাতি ও উপজাতি লেনদেন করতে পারে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মাশুক ইলাহী। এছাড়া বক্তব্য রাখেন অধ্যাপক মোঃ ফারুক, মাওলানা আব্দুল হক এবং সাবেক জামায়াত সভাপতি মাওলানা আবুজর গিফারী। বক্তারা নির্বাচনী প্রচারণায় ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ এবং প্রার্থীর বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
সভায় উপস্থিতরা একযোগে প্রার্থীর বিজয় এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য দৃঢ় সংকল্প প্রকাশ করেন।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited